Homeসর্বশেষছিনতাইকারী সন্দেহে ধাওয়া করতে গিয়ে নিহত পুলিশ কনস্টেবল

ছিনতাইকারী সন্দেহে ধাওয়া করতে গিয়ে নিহত পুলিশ কনস্টেবল

Published on

spot_img

চট্টগ্রাম নগরীতে তিনজন ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে ধাওয়া করার সময় চলন্ত বাসের ধাক্কায় আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) মারা গেছেন।

এর আগে গুরুতর আহত আমিন সরদারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট শাখার কনস্টেবল আল আমিন কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন। তিনি ২০২২ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে আল আমিন মারা যান। তিনি বলেন, ‘তার মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।’

পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে আল আমিন ও পুলিশের আরও কয়েকজন সদস্য ওয়াসা মোড়ে একটি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এসময় তিন যুবককে সন্দেহজনকভাবে হাঁটতে দেখে তারা থামার সংকেত দেন। এসময় ঐ তিনজনের একজন পালানোর চেষ্টা করলে চেকপোস্টের ইনচার্জ (এএসআই) হিরণ মিয়া তার পিছু নেন। এক পর্যায়ে মোটরসাইকেলে ভিন্ন পথ ধরে সামনে এগিয়ে দাঁড়ান কনস্টেবল আল আমিন।

সে সময় লিডার্স স্কুল অ্যান্ড কলেজের একটি বাস দ্রুত গতিতে এসে পেছন থেকে আল আমিনকে ধাক্কা দিয়ে বেশ কিছু দূর অব্দি ছেঁচড়ে নিয়ে যায়। চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশের অন্য সদস্যরা গুরুতর আহত আল আমিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আল আমিনকে আইসিইউতে ভর্তি নেন। একই সাথেস্থানীয়দের সহায়তায় চালককে আটক ও বাসটি জব্দ করে পুলিশ৷

পুলিশ জানায়, এ ঘটনায় বাসচালক মোশাররফ (৩৮) ও স্টাফ জয় দাসকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে। সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, দায়িত্ব পালনকালে ওই কনস্টেবলের মৃত্যু হওয়ায় আইন অনুযায়ী তার পরিবার আর্থিক ক্ষতিপূরণ পাবে।

সালাউদ্দিন/সাএ

Latest articles

কুমিল্লায় বিএনপি নেতাকে লাঞ্ছিত করার অভিযোগে যুগ্ম আহবায়ককে শোকজ

কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজভিউল আহসান মুন্সীকে শোকজ করেছে দলটি। গত...

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা খবর নিয়ে টোয়াসের প্রতিবাদ 

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা নিয়ে...

শিক্ষক দিবসে রাষ্ট্রপতিকে গুণী শিক্ষক সম্মাননা প্রদান

শিক্ষকতা পেশায় বিশেষ অবদান রাখায় ঠাকুরগাওয়ে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুণী...

একটি বিশাল জাহাজের নোঙর আসলে কত বড়?

সমুদ্রের মাঝখানে বিশাল একটি জাহাজ। কয়েক লাখ টন ওজনের সেই জাহাজকে থামিয়ে রাখতে...

More like this