Homeসর্বশেষদুবাইয়ে শুরু হচ্ছে গ্লোবাল ভিলেজের ৩১তম মৌসুম, থাকছে ৯০ দেশের সংস্কৃতি

দুবাইয়ে শুরু হচ্ছে গ্লোবাল ভিলেজের ৩১তম মৌসুম, থাকছে ৯০ দেশের সংস্কৃতি

Published on

spot_img

দুবাইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটন ও বিনোদনকেন্দ্র গ্লোবাল ভিলেজ আবারও খুলছে দর্শনার্থীদের জন্য।

আগামী ১৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় শুরু হবে এর ৩১তম মৌসুম। ‘আ মোর ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড’ থিমে এবারের আয়োজন চলবে ২০২৭ সালের মে পর্যন্ত। 

নতুন মৌসুমে বিশ্বের ৯০টিরও বেশি সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন দর্শনার্থীরা। বিভিন্ন দেশের খাবার, পোশাক, হস্তশিল্প, অলংকার, ঐতিহ্যবাহী পণ্য, বিনোদন ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে আয়োজনজুড়ে।

এক জায়গায় বিশ্বের নানা সংস্কৃতি

গ্লোবাল ভিলেজের বিভিন্ন প্যাভিলিয়নে তুলে ধরা হয় নানা দেশের সংস্কৃতি ও ঐতিহ্য। দর্শনার্থীরা সেখানে খাবার ও কেনাকাটার পাশাপাশি স্থাপত্য, কারুশিল্প ও সাংস্কৃতিক পরিবেশনার অভিজ্ঞতা নিতে পারেন।

হস্তশিল্প, গয়না, পোশাক, প্রাচীন সামগ্রী, শিল্পকর্ম, প্রসাধনীসহ বিভিন্ন দেশের বিশেষ পণ্যও পাওয়া যায়। ঐতিহ্যবাহী আমিরাতি জীবনযাত্রার স্বাদ পেতে রয়েছে হেরিটেজ ভিলেজ, যেখানে বেদুইন ধাঁচের ঘরবাড়ি, ঐতিহ্যবাহী দোকান, মাজলিস, আরবি কফি, খেজুর, উট ও বাজপাখির প্রদর্শনীর মতো আয়োজন থাকে।

থাকবে শো, কনসার্ট ও রোমাঞ্চকর রাইড

গ্লোবাল ভিলেজের অন্যতম আকর্ষণ এর বিনোদন আয়োজন। আগের মৌসুমে হাজার হাজার শো ও বিনোদনমূলক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছিল। মূল মঞ্চের অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা, স্ট্রিট পারফরম্যান্স, শিশুদের অনুষ্ঠান, কনসার্ট, আতশবাজি, ড্রোন ও লেজার শো ছিল এর অংশ।

৩১তম মৌসুমের কনসার্ট ও বিশেষ অনুষ্ঠানগুলোর পূর্ণ তালিকা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

টিকিটের দাম কত?

১৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় গেট খোলার পর দর্শনার্থীরা নির্ধারিত টিকিটে গ্লোবাল ভিলেজে প্রবেশ করতে পারবেন।

রবিবার থেকে বৃহস্পতিবার: ২৫ দিরহাম (৮৩৭ টাকা)
শুক্রবার ও শনিবার: ৩০ দিরহাম (১০০৪ টাকা)

প্রবেশ টিকিটের মধ্যে গ্লোবাল ভিলেজের প্যাভিলিয়ন, কেনাকাটার এলাকা, খাবারের স্থান ও নিয়মিত বিনোদন আয়োজন ঘোরার সুযোগ থাকবে। তবে কিছু রাইড ও বিশেষ আকর্ষণের জন্য আলাদা অর্থ দিতে হতে পারে। 

ভ্রমণের সময় যা জানা দরকার

৩১তম মৌসুমে গ্লোবাল ভিলেজের কার্যক্রম ১৪ অক্টোবর ২০২৬ থেকে শুরু হয়ে ২০২৭ সালের মে পর্যন্ত চলার কথা রয়েছে। বর্তমানে প্রকাশিত সূচি অনুযায়ী রোববার থেকে বুধবার বিকেল ৪টা থেকে রাত ১২টা এবং বৃহস্পতিবার থেকে শনিবার ও সরকারি ছুটির দিনে বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত খোলা থাকবে। মঙ্গলবার সরকারি ছুটি না হলে দিনটি পরিবার, দম্পতি ও নারীদের জন্য নির্ধারিত থাকবে। 

কম খরচে ঘোরার কিছু উপায়

গ্লোবাল ভিলেজে খাবার, কেনাকাটা ও রাইডে খরচ দ্রুত বেড়ে যেতে পারে। তাই যাওয়ার আগে বাজেট নির্ধারণ করে নেওয়া ভালো। বিশেষ করে কেনাকাটার পরিকল্পনা থাকলে নিজের শপিং ট্রলি সঙ্গে নিলে ভাড়া বাবদ খরচও বাঁচানো সম্ভব।

এদিকে টিকিট বা ভিআইপি প্যাকেজ কেনার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভুয়া ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রতারণার ঘটনা নিয়ে সতর্ক করেছে দুবাই পুলিশ। তাই অনুমোদিত ও অফিসিয়াল চ্যানেল ছাড়া কোনো টিকিট বা প্যাকেজ না কেনাই নিরাপদ।

নতুন মৌসুমে আরও নতুন আকর্ষণ, অনুষ্ঠান ও অভিজ্ঞতার ঘোষণা আসার কথা রয়েছে। ফলে অক্টোবরের মাঝামাঝি থেকেই আবারও দুবাইয়ের অন্যতম ব্যস্ত ও বর্ণিল বিনোদনকেন্দ্রে পরিণত হতে যাচ্ছে গ্লোবাল ভিলেজ।

সূত্র: গ্লফ নিউজ



বাপ্পি/সা.এ

Latest articles

মির্জাপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৩৩ হাজার টাকা অর্থদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বাসি খাবার সংরক্ষণ করে বিক্রিসহ বিভিন্ন...

ভূরুঙ্গামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ...

এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ানোর কারণ জানাল বিইআরসি

খুচরা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম একলাফে ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭...

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮

কক্সবাজার শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার...

More like this

মির্জাপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৩৩ হাজার টাকা অর্থদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বাসি খাবার সংরক্ষণ করে বিক্রিসহ বিভিন্ন...

ভূরুঙ্গামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ...

এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ানোর কারণ জানাল বিইআরসি

খুচরা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম একলাফে ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭...