Homeসর্বশেষকক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮

Published on

spot_img

কক্সবাজার শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে ১৩ জনকে মাদক সেবনের অভিযোগে, একজনকে ধর্তব্য অপরাধে এবং চারজনকে আদালতের পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) কক্সবাজার সদর থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চোর, ছিনতাইকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

অভিযানে বিভিন্ন স্থান থেকে ১৩ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ধর্তব্য অপরাধে মিজানুর রহমান (২৯) নামে একজনকে এবং আদালতের পরোয়ানাভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ঈদগাঁওয়ের ফজলুল ইসলাম ফয়েজ (২৫), রামুর জসিম (৪২), রংপুরের মোস্তাফিজুর রহমান (৩৮), কক্সবাজার পৌর এলাকার মুজিবুর রহমান (৩১), মোর্শেদ (৩৭), শাহিন (৩৫), খুরুশকুলের শুভ দে (১৯), মহেশখালীর মানিক চন্দ্র ঘোষ (৩৮), কক্সবাজার শহরের সাইফুল ইসলাম (৪২), পিএমখালীর রাজীব শর্মা (৩৫), মহেশখালীর রুপন কান্তি দে (৪৯), কক্সবাজার পৌর এলাকার শহিদুল (৩৮) এবং লিংকরোড এলাকার সাইমুন (২০)।

ধর্তব্য অপরাধে গ্রেপ্তার মিজানুর রহমান পিএমখালী ইউনিয়নের কাঠালিয়ামুড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে আদালতের পরোয়ানায় গ্রেপ্তার চারজন হলেন কক্সবাজার পৌর এলাকার আজিজুল হক আজিজ, মধ্যম টেকপাড়ার সিফাত নুর আলিফ, ভারুয়াখালী ইউনিয়নের রিয়াদ (২০) এবং খুরুশকুল ইউনিয়নের আজিজুল হক ওরফে জাহেদ।

পুলিশের ভাষ্য, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সদর মডেল থানার আওতাধীন পৌরসভা ও ইউনিয়নগুলোতে নিয়মিত বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় এসব গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাদিম আলী বলেন, ‘চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হয়েছে। কেউ অপরাধে জড়িত থাকলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’



বাপ্পি/সা.এ

Latest articles

ভূরুঙ্গামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ...

এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ানোর কারণ জানাল বিইআরসি

খুচরা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম একলাফে ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭...

এসটিএসজিএসসি স্কুলের কারাতে বেল্ট, সনদ ও এ প্লাস সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

সেন্ট স্কলার্সটিকার্স গার্লস স্কুল এন্ড কলেজের কারাতে শিক্ষার্থীদের গত জুন সেশনের কারাতে কিউ...

গণপিটুনি, হেফাজতে মৃত্যু ও নারী-শিশুর ওপর সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন -BHRF এর চেয়ারপার্সন অ্যাডভোকেট এলিনা খান ও মহাসচিব অ্যাডভোকেট...

More like this

ভূরুঙ্গামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ...

এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ানোর কারণ জানাল বিইআরসি

খুচরা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম একলাফে ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭...

এসটিএসজিএসসি স্কুলের কারাতে বেল্ট, সনদ ও এ প্লাস সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

সেন্ট স্কলার্সটিকার্স গার্লস স্কুল এন্ড কলেজের কারাতে শিক্ষার্থীদের গত জুন সেশনের কারাতে কিউ...