Homeসর্বশেষমির্জাপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৩৩ হাজার টাকা অর্থদণ্ড

মির্জাপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৩৩ হাজার টাকা অর্থদণ্ড

Published on

spot_img

টাঙ্গাইলের মির্জাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বাসি খাবার সংরক্ষণ করে বিক্রিসহ বিভিন্ন অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে মির্জাপুর উপজেলার সোহাগপুর ও গোড়াই এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং বাসি খাবার সংরক্ষণ করে বিক্রির অভিযোগে সোহাগপুর বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে গোড়াই এলাকার মোল্লা ওরাল এন্ড ডেন্টাল কেয়ারকে ৫ হাজার টাকা এবং গোড়াই ওয়াল সেতুর নিচে অতিরিক্ত দামে ফল বিক্রির অভিযোগে তিন ফল বিক্রেতাকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অভিযানে মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাপ্পি/সা.এ

Latest articles

মির্জাপুরে ২৭০ মণ্ডপে হবে দূর্গা পূজা, পুলিশের প্রস্তুতিমূলক সভা

টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন দূর্গা পূজার মণ্ডপের সংখ্যা বেড়ে এবার ২৭০ এ উন্নীত হয়েছে।...

মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ উদযাপিত

টাঙ্গাইলের মির্জাপুরে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস এবং জাতীয় কবি কাজী...

ভূরুঙ্গামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ...

এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ানোর কারণ জানাল বিইআরসি

খুচরা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম একলাফে ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭...

More like this