Homeসর্বশেষমির্জাপুরে ২৭০ মণ্ডপে হবে দূর্গা পূজা, পুলিশের প্রস্তুতিমূলক সভা

মির্জাপুরে ২৭০ মণ্ডপে হবে দূর্গা পূজা, পুলিশের প্রস্তুতিমূলক সভা

Published on

spot_img

টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন দূর্গা পূজার মণ্ডপের সংখ্যা বেড়ে এবার ২৭০ এ উন্নীত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) মির্জাপুর থানা পুলিশের উদ্যোগে থানা কম্পাউন্ডে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, মন্দির কমিটির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

সভায় মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) আদনান মুস্তাফিজ। তিনি জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি মণ্ডপে নিচ্ছিন্দ্র নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশ প্রস্তুত রয়েছে। মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা বজায় রাখতে পুলিশের টহল টিমের পাশাপাশি আনসার সদস্য এবং মণ্ডপ পরিচালনা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক দল মোতায়েন থাকবে। কোনো প্রকার গুজব বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে বলে তিনি আশ্বাস দেন।

সভায় বক্তব্য রাখা অন্যান্য বক্তারা পূজামণ্ডপের শান্তিশৃঙ্খলা রক্ষা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পুলিশের সার্বিক সহযোগিতার আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদযাপনের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন, বাঁশতৈল পুলিশ ফাঁড়ির আইসি মিজান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ গোস্বামী, সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শংকর প্রমুখ উপস্থিত থেকে বক্তৃতা করেন।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মির্জাপুর এর সদস্য স্বপন কুমার মণ্ডল বলেন, এবার পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের পক্ষ থেকে কিছু নির্দেশনাও প্রদান করা হয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

মাদকবিরোধী যুবসমাজের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগের’ প্রতিবাদে মানুষের মানববন্ধন-বিক্ষোভ

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট দক্ষিণপাড়ায় মাদকের ভয়াবহ বিস্তার রোধ ও মাদকমুক্ত...

কিশোরগঞ্জে ৯ মাস পর কবর থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উত্তোলন

দাফনের প্রায় নয় মাস পর কিশোরগঞ্জের তাড়াইলে আদালতের নির্দেশে ঢাকার একটি মাদ্রাসার আবাসিক...

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট আইনজীবী ও প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট তৌহিদুর রহমান মারা...

জামালপুর বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের...

More like this