Homeসর্বশেষজামালপুর বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস...

জামালপুর বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ

Published on

spot_img

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করেছে ৩৫ বিজিবি।

রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৩৫ বিজিবির সাতানীপাড়া বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, বকশীগঞ্জ উপজেলার সাতানী পাড়া সীমান্তের ১০৮৯ পিলারের কাছে দিগলকোনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সদস্যরা এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস যার আনুমানিক মূল্য ৪ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জব্দ করেন। সোমবার (৫ অক্টোবর) কসমেটিকস পণ্য জব্দের ঘটনায় আইনগত আইতগত ব্যবস্থা নেওয়া হয়।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাপ্পি/সা.এ

Latest articles

মাদকবিরোধী যুবসমাজের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগের’ প্রতিবাদে মানুষের মানববন্ধন-বিক্ষোভ

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট দক্ষিণপাড়ায় মাদকের ভয়াবহ বিস্তার রোধ ও মাদকমুক্ত...

কিশোরগঞ্জে ৯ মাস পর কবর থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উত্তোলন

দাফনের প্রায় নয় মাস পর কিশোরগঞ্জের তাড়াইলে আদালতের নির্দেশে ঢাকার একটি মাদ্রাসার আবাসিক...

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট আইনজীবী ও প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট তৌহিদুর রহমান মারা...

মির্জাপুরে ২৭০ মণ্ডপে হবে দূর্গা পূজা, পুলিশের প্রস্তুতিমূলক সভা

টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন দূর্গা পূজার মণ্ডপের সংখ্যা বেড়ে এবার ২৭০ এ উন্নীত হয়েছে।...

More like this