Homeসর্বশেষযবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন

Published on

spot_img

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনসহ সাতজনের বিরুদ্ধে দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা গেছে, শিগগিরই সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) কমিশন মামলা দুটির অনুমোদন দেয়।

দুদকের তথ্য অনুযায়ী, একটি মামলায় যবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার (আবাসিক) ডা. নুসরত জামান এবং সাবেক রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবকে আসামি করা হবে।

অপর মামলায় বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের দুই সহযোগী অধ্যাপক ও দুই সহকারী অধ্যাপককে আসামি করা হবে। তারা হলেন সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক ও ড. মো. শিমুল ইসলাম এবং সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান ও তানভীর আহমেদ।

দুদকের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

দুদকের অভিযোগের ভিত্তিতে মামলা গুলো দায়ের করা হবে। তবে মামলার অভিযোগ গুলো আদালতের বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে।

সাজু/নিএ

Latest articles

এবার নতুন নায়িকার সঙ্গে শাকিবের  ‘মহব্বত’

আবারও ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণে ফিরছেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’খ্যাত...

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া...

বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী আর নেই। শুক্রবার (২...

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত করতে হবে: রশিদুজ্জামান মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে...

More like this