Homeসর্বশেষদেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Published on

spot_img

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময়ে তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এ পরিস্থিতিতে সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে দেশের বাকি এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায়, ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

বাপ্পি/সা.এ

Latest articles

জবির দ্বিতীয় ক্যাম্পাসে দুই শতাধিক গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা জাফর

সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসে...

শার্শায় গাঁজা ব্যবসায়ী হোসেন আলী আটক

শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ্য গাঁজা সেবন ও এলাকায় শান্তিশৃঙ্কলা ভঙ্গের অপরাধে...

যশোর মহিলা লীগের সাংগঠনিক সম্পাদকসহ আটক ৩

যশোরের জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দরীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার তিনটি...

আশুলিয়ায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিয়া সাইবার ফোর্সের মতবিনিময় সভা

ঢাকার সাভারের আশুলিয়ায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত...

More like this