Homeসর্বশেষজবির দ্বিতীয় ক্যাম্পাসে দুই শতাধিক গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা জাফর

জবির দ্বিতীয় ক্যাম্পাসে দুই শতাধিক গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা জাফর

Published on

spot_img

সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসে দুই শতাধিক গাছের চারা রোপণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ। সারাদিনব্যাপী এ কর্মসূচিতে তাঁর সঙ্গে ছাত্রদলের বিভিন্ন নেতা-কর্মীরা অংশ নেন।

শুক্রবার (২ অক্টোবর) দিনব্যাপী দ্বিতীয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির দুই শতাধিক গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসকে সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তারা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচির কথা উল্লেখ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ বলেন, ‘২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য শুধু একটি সরকারি কর্মসূচি হিসেবে দেখলে হবে না; এর সঙ্গে দেশের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ জড়িত। আমরা সেই উদ্যোগের সঙ্গে নিজেদের জায়গা থেকে যুক্ত হতে চাই। তারই অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে দুই শতাধিক গাছ লাগিয়েছি।’

তিনি আরও বলেন, ‘গাছ লাগানোর পাশাপাশি এগুলোর পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি। শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আমরা যেসব গাছ লাগিয়েছি, সেগুলো যেন বেড়ে উঠতে পারে, সে বিষয়েও নজর রাখব। দ্বিতীয় ক্যাম্পাসকে একটি সবুজ ও নান্দনিক ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদেরও এগিয়ে আসতে হবে।’

জাফর আহমেদ বলেন, ‘শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনেও ভূমিকা রাখতে পারে। আমরা চাই, আমাদের এই উদ্যোগ দেখে অন্যরাও বৃক্ষরোপণে উৎসাহিত হোক।’

উল্লেখ্য, সরকার আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি নতুন গাছ রোপণের কর্মসূচি নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় ও পরিবেশবান্ধব প্রজাতির গাছ রোপণ এবং রোপণের পর সেগুলোর পরিচর্যার ওপর গুরুত্ব দিয়েছেন।



বাপ্পি/সা.এ

Latest articles

‘হুমকির যুগ শেষ’, ইরানের শত্রুদের কড়া বার্তা আইআরজিসির

ইরানের বিরুদ্ধে যেকোনো হুমকি, আগ্রাসন বা শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব ‘বেদনাদায়ক ও অনুতাপ সৃষ্টিকারী’...

শিশুর গলায় মাছের কাঁটা ফুটলে ভাতের দলা খাওয়ানো কি নিরাপদ?

মাছ খাওয়ার সময় শিশুর গলায় কাঁটা আটকে যাওয়া বেশ সাধারণ একটি ঘটনা। এমন...

মেজর (অব.) আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায়...

শার্শায় গাঁজা ব্যবসায়ী হোসেন আলী আটক

শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ্য গাঁজা সেবন ও এলাকায় শান্তিশৃঙ্কলা ভঙ্গের অপরাধে...

More like this

‘হুমকির যুগ শেষ’, ইরানের শত্রুদের কড়া বার্তা আইআরজিসির

ইরানের বিরুদ্ধে যেকোনো হুমকি, আগ্রাসন বা শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব ‘বেদনাদায়ক ও অনুতাপ সৃষ্টিকারী’...

শিশুর গলায় মাছের কাঁটা ফুটলে ভাতের দলা খাওয়ানো কি নিরাপদ?

মাছ খাওয়ার সময় শিশুর গলায় কাঁটা আটকে যাওয়া বেশ সাধারণ একটি ঘটনা। এমন...

মেজর (অব.) আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায়...