Homeসর্বশেষএমপি মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

এমপি মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

Published on

spot_img

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ এর সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। জাতীয় সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, ফেরদৌসী আহমেদ মিষ্টি ১ অক্টোবর পদত্যাগ করায় সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী একই তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর মহিলা আসন-২৩ শূন্য হয়েছে।

এর আগে একই দিন সংসদ সচিবালয়ের পক্ষ থেকে আসনটি শূন্য ঘোষণার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।

বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনের এমপি পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি সামনে আসে। এরপর দুপুরে তিনি জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পরই তার পদত্যাগের বিষয়টি সামনে আসে। গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগও ওঠে।

এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্তে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তবে ফেরদৌসী আহমেদ মিষ্টি হামলা ও ভাঙচুরের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন। এর মধ্যেই বৃহস্পতিবার তার পদত্যাগের নির্দেশের বিষয়টি সামনে আসে এবং একই দিন তিনি সংরক্ষিত নারী আসনের এমপি পদ থেকে পদত্যাগ করেন।

কুশল/সাএ

Latest articles

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা রাতে কুমিল্লা...

বিয়ের জন্য পাত্র খুঁজতে অভিনব কাণ্ড তরুণীর

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লটে বিয়ের জন্য পাত্র খুঁজতে অভিনব উদ্যোগ নিয়েছেন ৩৬ বছর...

ট্রাম্পের নতুন ছক, ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানকে সমঝোতায় বাধ্য করতে এবার নতুন ছক কষছেন মার্কিন...

মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা যা জানা গেল

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে দুই দফা প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও মৃত্যুদণ্ড কার্যকর হয়নি ক্রিস্টা...

More like this