Homeসর্বশেষকুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স

Published on

spot_img

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা রাতে কুমিল্লা নগরীর নোয়াগাঁও চৌমুহনী রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক গুরুতর আহত হয়েছেন।

কুমিল্লা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বিষয়টি নিশ্চিত করেছেন। কুমিল্লা রেলওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি জাঙ্গালিয়া রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় ঘটনাটি ঘটে। রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগামী ট্রেনটি অ্যাম্বুলেন্সটিকে সরাসরি ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের কারণে অ্যাম্বুলেন্সটি ছিটকে রেললাইনের পাশে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী বা রোগী ছিলেন না। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় চালককে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

কুশল/সাএ

Latest articles

মিরপুরে সরকারি আবাসন প্রকল্পের লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর আহত

রাজধানীর মিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনে লিফট ছিঁড়ে নিচে...

ডলার ও ট্রেজারি বন্ডের সুদ বাড়ায় কমল সোনার দাম

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদের হার বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে...

অরাজকতা করে গণতান্ত্রিক পরিবেশ নষ্টের চেষ্টা চলছে: চিফ হুইপ

দেশে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করে গণতান্ত্রিক পরিবেশ নষ্টকারীদের আবারও ফিরিয়ে আনার চেষ্টা চলছে...

বিয়ের জন্য পাত্র খুঁজতে অভিনব কাণ্ড তরুণীর

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লটে বিয়ের জন্য পাত্র খুঁজতে অভিনব উদ্যোগ নিয়েছেন ৩৬ বছর...

More like this