Homeসর্বশেষবাঞ্ছারামপুরে আধিপত্যের দ্বন্দ্বে ভোরে সংঘর্ষ, গুলিতে নিহত ১

বাঞ্ছারামপুরে আধিপত্যের দ্বন্দ্বে ভোরে সংঘর্ষ, গুলিতে নিহত ১

Published on

spot_img

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জুয়েল মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শান্তিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার নিলোখ্খা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিপুর গ্রামের আজগর আলী সরকার বাড়ি ও সফু সরকার বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৩০ জুনও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে সফু সরকার পক্ষের লোকজন এলাকায় ছিলেন না বলে স্থানীয়রা জানান। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে সফু সরকারের নাতি মোক্তার হোসেনের নেতৃত্বে নরসিংদী থেকে লোকজন এনে প্রতিপক্ষের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলি, পাঁচটি ককটেল ও একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ভোরে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কুশল/সাএ

Latest articles

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরো বেশি, যা জানা গেল

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ দিনের ছুটি নির্ধারিত হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক...

নালিতাবাড়ীতে অবৈধ বিদ্যুত সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

শেরপুরের নালিতাবাড়ী শহর যুবদলের যুগ্ম আহবায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে অবৈধ বিদ্যুত সংযোগ নেওয়ার...

টানা ৫ দিনের ছুটি ঘোষণা করল সরকার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে আরও একদিন ছুটি যুক্ত হয়েছে। ২২ অক্টোবর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে...

More like this