Homeসর্বশেষনালিতাবাড়ীতে অবৈধ বিদ্যুত সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

নালিতাবাড়ীতে অবৈধ বিদ্যুত সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

Published on

spot_img

শেরপুরের নালিতাবাড়ী শহর যুবদলের যুগ্ম আহবায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে অবৈধ বিদ্যুত সংযোগ নেওয়ার অভিযোগে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে মামলা দায়ের করেছে নালিতাবাড়ী পিডিবি কর্তৃপক্ষ। নালিতাবাড়ীর আবাসিক প্রকৌশলী মো. আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সুত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার পৌরশহর যুবদলের যুগ্ম আহবায়ক রুকনুজ্জামান রুকন শহরের আড়াইআনী বাজারে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য একটি বিদ্যুত সংযোগ নেন। বিগত ১৪ মাস যাবত প্রিপেইড মিটারে নেওয়া ওই সংযোগের রিচার্জ করছিলেন না তিনি। ফলে বিষয়টি নিয়ে বিদু্যুত কর্তৃপক্ষের সন্দেহ জাগে। একপর্যায়ে ওই সংযোগ পরিদর্শনকালে অবৈধ সংযোগের প্রমাণ পাওয়া যায়। এ সময় রুকনুজ্জামান বিদ্যুত বিভাগের লোকজনের সাথে অসৌজন্যমূলক আচরণ করে বলেও অভিযোগ রয়েছে।

নালিতাবাড়ী বিদ্যুত কর্তৃপক্ষ জানায়, বৈধ সংযোগের সাথেই অভিনব কৌশলে আরও একটি অবৈধ সংযোগ নিয়ে ওই অবৈধ সংযোগ থেকে তিনি বিদ্যুত ব্যবহার করতেন। ফলে বৈধ সংযোগে বিদ্যুত খরচ হতো না বিধায় তিনি রিচার্জ করতেন না।

এদিকে, এই ঘটনায় ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে গত রোববার (২৭ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে ময়মনসিংহের বিদ্যুত আদালতে মামলা দায়ের করেছেন নালিতাবাড়ী বিদ্যুত কর্তৃপক্ষ। জানতে যুবদল নেতা চেয়ে রুকনুজ্জামান রুকনের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে শেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করেন। যুবদলও এ নীতিতে বিশ্বাস করে। কোনো যুবদল নেতার বিরুদ্ধে চোরাই বিদ্যুত সংযোগ ব্যবহারের অভিযোগে মামলা হয়ে থাকলে বিষয়টি খোঁজখবর নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সাজু/নিএ

Latest articles

যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

যশোর সদরের বালিয়াডাঙা গ্রামে ডাকাত সন্দেহে পাঁচ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে...

মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে চাঁদাবাজি: গ্রেপ্তার ২

মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে নারী উদ্যোক্তা মেলায় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে দুই...

রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় আলোচনা সভা ও সৃজনশীল প্রতিযোগিতা

"নারী ও কন্যাশিশুর সুরক্ষা সুনিশ্চিত করি, সহিংসতা ও বৈষম্যমুক্ত নিরাপদ সমাজ গড়ি" -...

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের গেটে আবারও আগের নামফলক ফিরিয়ে আনা...

More like this