Homeসর্বশেষরাণীশংকৈলে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় আলোচনা সভা ও সৃজনশীল প্রতিযোগিতা

রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় আলোচনা সভা ও সৃজনশীল প্রতিযোগিতা

Published on

spot_img

“নারী ও কন্যাশিশুর সুরক্ষা সুনিশ্চিত করি, সহিংসতা ও বৈষম্যমুক্ত নিরাপদ সমাজ গড়ি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আলোচনা সভা, সৃজনশীল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় প্রচারাভিযানের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংস্থা মানব কল্যাণ পরিষদ (এমকেপি)।

মানব কল্যাণ পরিষদের উপজেলা সিএসও সভাপতি ও সাংবাদিক মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ বারী, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম ও মানব কল্যাণ পরিষদের সমন্বয়কারী রাশেদুজ্জামান লিটন।

এসময় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের অধিকার সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে হবে।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, সমবায় কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মানব কল্যাণ পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

Latest articles

কানাডা থেকে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, দেশত্যাগের অপেক্ষায় আরও ১৩৬৮

চলতি বছরের প্রথম আট মাসে কানাডা থেকে ৩৪০ বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত...

দেশে অক্টোবর মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ

অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। বুধবার (৩০...

বগুড়ায় ল্যাংড়া বকুলকে গলাকেটে হত্যার অভিযোগে স্ত্রী-শাশুড়ি আটক

বগুড়ায় রাকিবুল হাসান বকুল (৩৯) নামে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। বুধবার...

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গণমুখী সেমিনার অনুষ্ঠিত

‘প্রতিটি হৃদ্‌স্পন্দনই জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে ন্যাশনাল হার্ট...

More like this