Homeসর্বশেষজয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

Published on

spot_img

“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। ​ সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, ডিজিটাল বাংলাদেশে তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ ও সঠিক তথ্য নিশ্চিতকরণের মাধ্যমে সমাজ থেকে অপতথ্য ও গুজব দূর করা সম্ভব।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর উল আলম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শামীম কাদির এবং সাংবাদিক আল মামুন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​বক্তারা তাঁদের বক্তব্যে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা এবং অপতথ্য রোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

Latest articles

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরো বেশি, যা জানা গেল

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ দিনের ছুটি নির্ধারিত হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক...

নালিতাবাড়ীতে অবৈধ বিদ্যুত সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

শেরপুরের নালিতাবাড়ী শহর যুবদলের যুগ্ম আহবায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে অবৈধ বিদ্যুত সংযোগ নেওয়ার...

টানা ৫ দিনের ছুটি ঘোষণা করল সরকার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে আরও একদিন ছুটি যুক্ত হয়েছে। ২২ অক্টোবর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে...

More like this