Homeসর্বশেষচাঁদাবাজি নয় জমি নিয়ে বিরোধে সালমানের স্টুডিওতে হামলা: পুলিশ

চাঁদাবাজি নয় জমি নিয়ে বিরোধে সালমানের স্টুডিওতে হামলা: পুলিশ

Published on

spot_img

চাঁদা না দেওয়ায় রাজধানীর ইসিবি চত্বরে রাতের আঁধারে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার অভিযোগ উঠলেও পুলিশ বলছে ভিন্ন কথা। পাশের জমির মালিকের সঙ্গে বিরোধের জেরেই ঘটনার সূত্রপাত বলে দাবি প্রশাসনের। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটকের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরে তার স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে। এর আগে স্টুডিও থেকে কে বা কারা চাঁদা চেয়েছে বলে শুনেছেন সালমান মুক্তাদির। যা তিনি নিজেই জানান। তার ভাষ্য, চাঁদা না দেওয়ার কারণেই এই হামলা হয়েছে।

হামলাকারীরা প্রয়োজনীয় যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্টুডিওটির কর্মকর্তারা।

তবে পুলিশের দাবি, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি এবং সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে।

এ দিকে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে ও আজ রোববার সকালে তাদের আটক করা হয়। যদিও এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম বলেন, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিও টার্গেট ছিল না।

গতকাল শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সালমান মুক্তাদির। রাতেই তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুর করা হয়েছে। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টুডিওর কর্মীদের কয়েকজনকে কাঁদতে দেখা যায়।

ভিডিওতে স্টুডিও দেখিয়ে সালমান বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল… এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’



সালাউদ্দিন/সাএ

Latest articles

জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

জামালপুর থেকে আবু সাঈদ ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’—এই...

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে নতুন নির্দেশনা সরকারের

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়মিত ও নির্ধারিত সময়ে ভাতার অর্থ পৌঁছে দিতে...

শুভ্রতা ছড়াচ্ছে কাশফুল, দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ইসলামপুর চর

প্রকৃতির অপার সৌন্দর্যের এক অনন্য চিত্র ফুটে উঠেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী...

বগুড়ার শেরপুরে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ

বগুড়ার শেরপুরে ছয় বছরের এক শিশুকে ফুসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে...

More like this

জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

জামালপুর থেকে আবু সাঈদ ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’—এই...

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে নতুন নির্দেশনা সরকারের

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়মিত ও নির্ধারিত সময়ে ভাতার অর্থ পৌঁছে দিতে...

শুভ্রতা ছড়াচ্ছে কাশফুল, দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ইসলামপুর চর

প্রকৃতির অপার সৌন্দর্যের এক অনন্য চিত্র ফুটে উঠেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী...