Homeসর্বশেষফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে নতুন নির্দেশনা সরকারের

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে নতুন নির্দেশনা সরকারের

Published on

spot_img

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়মিত ও নির্ধারিত সময়ে ভাতার অর্থ পৌঁছে দিতে নতুন নির্দেশনা দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী, প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠাতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির ভাতাভোগীদের নিজ নিজ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), টাকাপে (TakaPay) এবং ব্যাংক হিসাবের মাধ্যমে জিটুপ (G2P) পদ্ধতিতে সরাসরি ভাতার অর্থ পাঠানো হচ্ছে।

২০২৬-২৭ অর্থবছরে প্রতি মাসের কিস্তির অর্থ সঠিক ও প্রকৃত উপকারভোগীদের কাছে সময়মতো পৌঁছানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদের নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে পে-রোল পাঠানোর আগে উপকারভোগীদের মোবাইল নম্বর, ব্যাংক হিসাব নম্বরসহ প্রয়োজনীয় তথ্য যাচাই ও সংশোধন করে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এ হালনাগাদ করতে হবে।

এ ছাড়া বিদ্যমান নীতিমালা অনুযায়ী কোনো উপকারভোগীর মৃত্যু হলে কিংবা অন্য কোনো কারণে তার পরিবর্তে নতুন কাউকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন হলে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করতে হবে।

চিঠিতে আরও বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির ভাতার অর্থ নিয়মিতভাবে পাঠানোর জন্য সংশ্লিষ্ট উপজেলা ও সমাজসেবা কার্যালয়কে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে উপকারভোগীদের নিজস্ব এমএফএস, টাকাপে ও ব্যাংক হিসাবের অনুকূলে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানো নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত চিঠিটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

জাপানে স্থায়ী বসবাসে কঠোর নিয়ম, অনিশ্চয়তায় বিদেশিরা

জাপানে স্থায়ীভাবে বসবাস করতে চান এমন বিদেশিদের জন্য নিয়ম আরও কঠোর করছে দেশটির...

কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত আর্থিক ঝুঁকি মোকাবিলায় ইআইএস মডেল অনুসরণ করা জরুরী

বাংলাদেশে শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে দুর্ঘটনায় নিহত অথবা স্থায়ীভাবে অক্ষম শ্রমিকদের, প্রতিবন্ধী...

যে ১০ সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা না দেখলেই নয়

অ্যাকশন কিংবা হরর ছাড়াও সিনেমা দর্শককে দিতে পারে তীব্র উত্তেজনা। তার বড় প্রমাণ...

বুড়িচংয়ে মা-বাবার করা গর্তে পড়ে প্রাণ গেল শিশু সন্তানের

কুমিল্লার বুড়িচংয়ে বাড়ির উঠানে পানিভর্তি গর্তে পড়ে হাসান (৪) নামে এক শিশুর মৃত্যু...

More like this