Homeসর্বশেষফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Published on

spot_img

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখাল মাঠে ঢাকা-৬ আসনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দেশে গণহত্যা, গুম ও খুন করেছে, তাদের প্রত্যেকের বিচার করা হবে। যেকোনো মূল্যে ২০২৪ সালের গণহত্যাকারীদের বিচার করা হবে। স্বাধীনতার পর যারা সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের কোনোভাবেই এ দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গণতন্ত্র ও ফ্যাসিবাদকে রুখে দিতে যেভাবে মানুষ রক্ত দিয়েছে, সেভাবেই ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।

শেখ হাসিনার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার চায় প্রত্যাবর্তন চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হোক। দেশে এসে তিনি সাজা ভোগ করবেন অথবা আপিলের সুযোগ থাকলে আপিল করবেন। শুধু আওয়াজ দিয়ে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী অনেক দেশে বাংলাদেশের তুলনায় কয়েকগুণ জ্বালানি তেলের দাম বেড়েছে। সীমান্ত দিয়ে তেল পাচার এবং আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে সরকার বাধ্য হয়ে দেশে তেলের দাম কিছুটা বাড়িয়েছে। এ জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ বিষয়ে বারবার দুঃখ প্রকাশ করছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, সরকার গঠনের সাত মাস না পেরোতেই লংমার্চ করা নিয়ে সমস্যা নেই। তবে দেশের মানুষ স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নেই।

সাজু/নিএ

Latest articles

মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

বাগেরহাটের মোরেলগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার’...

দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র...

পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান

ইরানের পরমাণু কর্মসূচিতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির এক...

তেল গ্যাসের সংকট শেষ, এখন কি নিয়ে আন্দোলন করবেন: বিদ্যুৎ মন্ত্রী 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারনে তেলের...

More like this