Homeসর্বশেষমোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

Published on

spot_img

বাগেরহাটের মোরেলগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুবদল কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল এবং উপজেলা যুবদলের সদস্য সচিব ও পৌরসভার সাবেক কাউন্সিলর বিএম রেজাউল করিম সোহাগ। এ সময় উপজেলার ১৬টি ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে বিএম রেজাউল করিম সোহাগ বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ও পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান। উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। কোনো ধরনের নৈরাজ্য বা সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, জনস্বার্থে রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।

সাজু/নিএ

Latest articles

এশিয়ান গেমসে চীনের দাপট, তলানিতে বাংলাদেশ

নাম এশিয়ান গেমস, কিন্তু পদক জয়ের হিসাব দেখলে যেন ‘চায়না গেমস’। এশিয়ার সবচেয়ে...

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে প্রেরণ

রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে ‘জয় বাংলা’ স্লোগান...

জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি, সুযোগ পাবেন যেসব দক্ষ কর্মী

দক্ষ পেশাজীবীদের জন্য বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে জার্মানিতে। দেশটিতে বর্তমানে প্রায়...

জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি: ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, জামায়াতের...

More like this