Homeসর্বশেষএশিয়ান গেমসে চীনের দাপট, তলানিতে বাংলাদেশ

এশিয়ান গেমসে চীনের দাপট, তলানিতে বাংলাদেশ

Published on

spot_img

নাম এশিয়ান গেমস, কিন্তু পদক জয়ের হিসাব দেখলে যেন ‘চায়না গেমস’। এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরে টানা চার দশক ধরে নিজেদের আধিপত্য ধরে রেখেছে চীন। এবারের আসরেও সেই চিত্রের ব্যতিক্রম হয়নি।

দুই সপ্তাহব্যাপী এশিয়ান গেমসের অর্ধেক সময় পেরিয়ে গেছে। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) দিনের খেলা শেষে চীনের ঝুলিতে জমা হয়েছে ১১৯টি সোনা। সঙ্গে ৪৮টি রুপা ও ৩৮টি ব্রোঞ্জ মিলিয়ে তাদের মোট পদক ২০৫টি। শুধু পদক তালিকার শীর্ষেই নয়, পরের চার দেশের সম্মিলিত সোনার সংখ্যার চেয়েও অনেক এগিয়ে চীন।

এ নিয়ে টানা ১০টি এশিয়ান গেমসে ১০০ বা তার বেশি সোনা জয়ের কৃতিত্ব অর্জন করল দেশটি। ১৯৯০ সালের বেইজিং এশিয়ান গেমস থেকে শুরু হওয়া এই ধারাবাহিকতা এবারও ধরে রেখেছে চীন।

পদক তালিকায় চীনের পরেই রয়েছে জাপান। দেশটির মোট পদক ১৫৭টি—৩৭টি সোনা, ৬২টি রুপা ও ৫৮টি ব্রোঞ্জ। ২১টি সোনা, ২৩টি রুপা ও ৩৯টি ব্রোঞ্জসহ ৮৩টি পদক নিয়ে তৃতীয় স্থানে দক্ষিণ কোরিয়া।

উজবেকিস্তান ১০টি সোনা, ১৭টি রুপা ও ১১টি ব্রোঞ্জ নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। ৯টি সোনা, ১০টি রুপা ও ২১টি ব্রোঞ্জসহ ৪০টি পদক নিয়ে পঞ্চম কাজাখস্তান।

এবারের এশিয়ান গেমসে অংশ নিচ্ছেন অন্তত ১১ হাজার ক্রীড়াবিদ। সংখ্যাটি দুই বছর আগে অনুষ্ঠিত প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া প্রায় ১০ হাজার ৭০০ ক্রীড়াবিদের চেয়েও বেশি। অলিম্পিকের মতো এশিয়ান গেমসেও শক্তিধর দেশগুলোর সঙ্গে তুলনামূলক দুর্বল দেশগুলোর পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে।

পদক তালিকার একেবারে নিচের দিকে রয়েছে বাংলাদেশসহ চার দেশ। বাংলাদেশ, ব্রুনেই, মঙ্গোলিয়া ও সিরিয়ার ঝুলিতে রয়েছে মাত্র একটি করে ব্রোঞ্জ পদক।

সাঁতারে চীন-জাপানের তারকাদের দাপট

এশিয়ান গেমসের প্রথম সপ্তাহে ছয় দিনের সাঁতার প্রতিযোগিতাতেও ছিল চীনের একচ্ছত্র আধিপত্য। শুধু সাঁতার থেকেই ৩০টি সোনা জিতেছে দেশটি।

ফ্রিস্টাইল সাঁতারু ঝাং ঝানশুও একাই জিতেছেন সাতটি সোনা। ২০০, ৪০০, ৮০০ ও ১ হাজার ৫০০ মিটার ফ্রিস্টাইলের পাশাপাশি তিনটি রিলে ইভেন্টেও সোনা জিতেছেন তিনি।

চীনের ১৩ বছর বয়সী সাঁতারু ইউ জিদিও জিতেছেন তিনটি সোনা। ২০০ মিটার বাটারফ্লাই এবং ২০০ ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সেরা হন তিনি।

এই দুই তরুণ সাঁতারুকে আগামী বছর হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং পরের বছর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে চীনের সম্ভাবনাময় তারকা হিসেবে দেখা হচ্ছে।

তবে চীনের দাপটের মধ্যেও এবারের সাঁতারে একমাত্র বিশ্ব রেকর্ডটি গড়েছেন জাপানের শিন ওহাশি। পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২ মিনিট ৪ দশমিক ৮৩ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েন তিনি।

এশিয়ান গেমসের পদক তালিকায় চীনের আধিপত্য যেখানে স্পষ্ট, সেখানে বাংলাদেশের অবস্থান আবারও তলানিতে। আসর এখনও শেষ হয়নি—তবে এখন পর্যন্ত লাল-সবুজের অর্জন মাত্র একটি ব্রোঞ্জ পদক।



বাপ্পি/সা.এ

Latest articles

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে প্রেরণ

রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে ‘জয় বাংলা’ স্লোগান...

জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি, সুযোগ পাবেন যেসব দক্ষ কর্মী

দক্ষ পেশাজীবীদের জন্য বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে জার্মানিতে। দেশটিতে বর্তমানে প্রায়...

জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি: ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, জামায়াতের...

তিন দেশ সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী অক্টোবর ও নভেম্বরে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের...

More like this

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে প্রেরণ

রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে ‘জয় বাংলা’ স্লোগান...

জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি, সুযোগ পাবেন যেসব দক্ষ কর্মী

দক্ষ পেশাজীবীদের জন্য বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে জার্মানিতে। দেশটিতে বর্তমানে প্রায়...

জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি: ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, জামায়াতের...