Homeসর্বশেষপরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান

পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান

Published on

spot_img

ইরানের পরমাণু কর্মসূচিতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের প্রস্তাব মেনে নিলেও এ অবস্থান পরিবর্তন হবে না বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা এসব কথা বলেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত পূরণ না করা পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে। তেহরানের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ তুলে নিতে হবে, জব্দ করা অর্থ ছাড়তে হবে এবং ইরানের ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এর আগে জানিয়েছিলেন, এসব শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের বলেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় পৌঁছানোর আশা করছে তেহরান।

তবে ইরানি ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র তাদের শর্ত পূরণ করার পরই পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনায় বসতে প্রস্তুত তেহরান। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কিংবা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর মতো বিষয়ে কোনো ছাড় দেবে না ইরান।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও কয়েকটি পশ্চিমা দেশ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তারা বিশেষ করে ইরানের ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করার বিষয়টি উল্লেখ করে আসছে। অস্ত্র তৈরির জন্য প্রায় ৯০ শতাংশ সমৃদ্ধকরণ প্রয়োজন বলে বিবেচনা করা হয়। তবে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর সময় দেশটির কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। এর কতটা এখনো অবশিষ্ট রয়েছে, তা স্পষ্ট নয়।

ইরানি কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, সর্বোচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামকে কম মাত্রায় নামিয়ে আনার বিষয়ে তেহরান সম্মত হতে পারে।



সাজু/নিএ

Latest articles

এশিয়ান গেমসে চীনের দাপট, তলানিতে বাংলাদেশ

নাম এশিয়ান গেমস, কিন্তু পদক জয়ের হিসাব দেখলে যেন ‘চায়না গেমস’। এশিয়ার সবচেয়ে...

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে প্রেরণ

রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে ‘জয় বাংলা’ স্লোগান...

জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি, সুযোগ পাবেন যেসব দক্ষ কর্মী

দক্ষ পেশাজীবীদের জন্য বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে জার্মানিতে। দেশটিতে বর্তমানে প্রায়...

জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি: ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, জামায়াতের...

More like this

এশিয়ান গেমসে চীনের দাপট, তলানিতে বাংলাদেশ

নাম এশিয়ান গেমস, কিন্তু পদক জয়ের হিসাব দেখলে যেন ‘চায়না গেমস’। এশিয়ার সবচেয়ে...

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে প্রেরণ

রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে ‘জয় বাংলা’ স্লোগান...

জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি, সুযোগ পাবেন যেসব দক্ষ কর্মী

দক্ষ পেশাজীবীদের জন্য বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে জার্মানিতে। দেশটিতে বর্তমানে প্রায়...