Homeসর্বশেষনজরুল-মাকছুদাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ, মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য

নজরুল-মাকছুদাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ, মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য

Published on

spot_img

জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জিজ্ঞাসাবাদের প্রথম দিন শেষ হয়েছে। জিজ্ঞাসাবাদে বেশিরভাগ প্রশ্নের উত্তর না দিয়ে নীরব ছিলেন নজরুল। আর মাকছুদা বেশিরভাগ সময় কান্নার পাশাপাশি নিজেকে নির্দোষ দাবি করেছেন বলে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

ডিএমপির শেরেবাংলা নগর থানায় করা মরিয়ম খাতুনের আ*ত্ম*হত্যা প্ররোচনা মামলাটি তদন্তের জন্য ডিবিতে স্থানান্তর করা হয়েছে। ডিবির তদন্তসংশ্লিষ্টরা জানান, মরিয়মকে নির্যাতন ও মানসিক নিপীড়নের অভিযোগসহ বিভিন্ন বিষয়ে নজরুল ও তার প্রথম স্ত্রীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ডিবির এক কর্মকর্তা জানান, মরিয়মের মারা যাওয়ার সময় বাসায় কারা ছিলেন, কে কোথায় অবস্থান করছিলেন, বিয়ের পর তার সঙ্গে কেমন আচরণ করা হয়েছে, কোনো ধরনের নির্যাতন করা হয়েছিল কি না এবং এর পেছনে অন্য কারও প্রভাব ছিল কি না—এসব বিষয়ে নজরুলকে প্রশ্ন করা হয়। স্বামী-স্ত্রী দুজনের পৃথক বয়ান নেওয়ার পাশাপাশি তাদের মুখোমুখি করেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এ ছাড়া মরিয়মের সঙ্গে নজরুলের পরিচয়, সম্পর্ক ও বিয়ের বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা।

ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, তদন্ত এখনো চলমান। দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তিনিও তাদের সঙ্গে কথা বলেছেন। তদন্ত শেষ হলে কীভাবে ঘটনাটি ঘটেছে এবং এতে কারও দায় আছে কি না, তা বলা যাবে।

মঙ্গলবার প্রথম দিনের রিমান্ড শেষে মাকছুদা ইসলামকে কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবির তদন্ত কর্মকর্তা। এর আগে সোমবার মাকছুদাকে এক দিন এবং নজরুল ইসলামকে চার দিনের রিমান্ড দেন আদালত।

ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন জানান, মাকছুদাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে মামলা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক হবে।

এর আগে রোববার সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সংসদ সদস্য নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সংসদ সদস্য নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে আটক করা হয়।

ওই রাতেই আ*ত্ম*হত্যায় প্ররোচনার অভিযোগে নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন তার বাবা মাসুম বিল্লাহ। ঘটনার পর থেকে ওবায়দুর পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিবি।

গত জুলাইয়ে নজরুল ইসলাম ও মরিয়মের একটি অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। পরে নজরুল জানান, মরিয়ম তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতে চলতি বছরের ১৭ জুন তাদের বিয়ে হয়।



সাজু/নিএ

Latest articles

আবারও স্থগিত কাভিশের ঢাকা কনসার্ট

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাভিশকে ঢাকার মঞ্চে দেখার অপেক্ষা আরও বাড়ল। প্রায় ১০ মাস...

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণ হারালো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই...

সুন্দরবনে কেওড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনের গোলাখালী এলাকায় কেওড়া ফল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রহমত...

কিশোরগঞ্জে হাজারো শিক্ষার্থীর কন্ঠে মাদকবিরোধী শপথ

মাদকবিরোধী শপথ নিল হাজারো শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরীগঞ্জ...

More like this

আবারও স্থগিত কাভিশের ঢাকা কনসার্ট

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাভিশকে ঢাকার মঞ্চে দেখার অপেক্ষা আরও বাড়ল। প্রায় ১০ মাস...

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণ হারালো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই...

সুন্দরবনে কেওড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনের গোলাখালী এলাকায় কেওড়া ফল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রহমত...