Homeসর্বশেষসুন্দরবনে কেওড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সুন্দরবনে কেওড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Published on

spot_img

সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনের গোলাখালী এলাকায় কেওড়া ফল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রহমত আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সুত্রে জানা যায়। নিহত রহমত আলী রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের ফজের আলী গাইনের ছেলে।

স্থানীয় জেলে রবীন্দ্র মন্ডল বলেন, প্রতিদিনের মতো রহমত আলী আজ সকালে তার নৌকায় করে গোলাখালী এলাকায় কেওড়া পাড়তে যান। বৃষ্টিতে গাছ ভেজা থাকায় পা পিছলে তিনি নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে লোকালয়ে আনার পথে তার মৃত্যু হয়। তিনি টাকার বিনিময়ে গাছ মালিকদের কেওড়া ফল পেড়ে দিতেন। তবে কার হয়ে তিনি কেওড়া ফল সংগ্রহ করতেন এটা জানা যায়নি।

এ বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান বলেন, সুন্দরবন সংলগ্ন গোলাখালিতে কেওড়া গাছ থেকে পড়ে একজনের মৃত্যুর খবর শুনেছি। সম্পন্ন বিষয়টি জানতে সংশ্লিষ্ট এলাকায় কর্মরত অফিসারকে পাঠানো হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল ইসলাম পাটোয়ারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

শৈশবের শখ থেকে ২২ হাজার ম্যাচবক্সের জাদুঘর গড়ে শাকিল

একটি দিয়াশলাইয়ের বাক্সের আয়ু কত? আগুন জ্বালানোর পর কয়েক মুহূর্ত—তারপরই হয়তো সেটি চলে...

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল এক দেশ 

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান প্রতিপক্ষ হিসেবে পরিচিত ইরানের সঙ্গে কূটনৈতিক...

অস্ট্রেলিয়ার সঙ্গে ব্রাজিলের কষ্টার্জিত ১-১ গোলে ড্র

বিশ্বকাপ-পরবর্তী প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে নিশ্চিত হার থেকে বাঁচল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন...

পানি খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে নেওয়া হয় ৬ বছরের মাহিদাকে, পরে মিলল নিথর দেহ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত...

More like this