Homeসর্বশেষঅস্ট্রেলিয়ার সঙ্গে ব্রাজিলের কষ্টার্জিত ১-১ গোলে ড্র

অস্ট্রেলিয়ার সঙ্গে ব্রাজিলের কষ্টার্জিত ১-১ গোলে ড্র

Published on

spot_img

বিশ্বকাপ-পরবর্তী প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে নিশ্চিত হার থেকে বাঁচল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইনজুরি টাইমে রায়ানের সমতাসূচক গোলে ১-১ সমতায় শেষ হয় ব্রাজিল ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ম্যাচের প্রথমার্ধে ব্রাজিল কিছুটা চাপ সৃষ্টি করলেও কোনো দলই গোলের দেখা পায়নি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এস্তেভাও অজিদের জালে বল পাঠালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল করেন রেফারি।

দ্বিতীয়ার্ধে কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা আক্রমণের তীব্রতা বাড়ালেও ৬৮তম মিনিটে গোল খেয়ে বসে। দুর্দান্ত এক শটে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন নেস্তোরি ইরানকুন্ডা। পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সেলেসাওরা। একের পর এক আক্রমণ সাজালেও ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল মিলছিল না।

অবশেষে নাটকের বাকি ছিল যোগ করা সময়ে। ম্যাচের ৯০+৫ মিনিটে পাওয়া কর্নার থেকে রাফিনিয়ার বাড়িয়ে দেওয়া বলে দারুণ এক হেডে বল জালে জড়ান উদীয়মান তরুণ তারকা রায়ান। বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে প্রীতি ম্যাচেও কোচের আস্থার প্রতিদান দিলেন এই তরুণ।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। আগামী ২৯ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে আবারও মুখোমুখি হবে এই দুই দল।

বাপ্পি/সা.এ

Latest articles

জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জামায়াতের দায়িত্বশীলদের মানবিক গুণ...

বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’

বাস্তব জীবনের প্রেম এবার জায়গা করে নিচ্ছে রুপালি পর্দায়। বিয়ের পর প্রথমবারের মতো...

শৈশবের শখ থেকে ২২ হাজার ম্যাচবক্সের জাদুঘর গড়ে শাকিল

একটি দিয়াশলাইয়ের বাক্সের আয়ু কত? আগুন জ্বালানোর পর কয়েক মুহূর্ত—তারপরই হয়তো সেটি চলে...

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল এক দেশ 

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান প্রতিপক্ষ হিসেবে পরিচিত ইরানের সঙ্গে কূটনৈতিক...

More like this