Homeসর্বশেষপানি খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে নেওয়া হয় ৬ বছরের মাহিদাকে, পরে...

পানি খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে নেওয়া হয় ৬ বছরের মাহিদাকে, পরে মিলল নিথর দেহ

Published on

spot_img

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। এ ঘটনায় জাহিদুল (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মাহিদা ইসলাম (৬)। সে ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী মোজাম্মেল মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত। নিহতের পরিবারের অভিযোগ, জুমার নামাজের পর পানি খাওয়ানোর কথা বলে মাহিদাকে নিজের ঘরে নিয়ে যান জাহিদুল। এরপর সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। একপর্যায়ে শিশুটি গুরুতর আহত ও অচেতন হয়ে পড়ে।

মাহিদার মা মনিরা বেগম জানান, মেয়েকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে জাহিদুলের ঘরের সামনে মাহিদার জুতা দেখতে পান তিনি। দরজা খুলতে বললে জাহিদুল দরজা খুলে দেন। ঘরে প্রবেশ করে মাহিদাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে স্বজনরা মাহিদাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জাহিদুলকে আটক করে। নিহতের পরিবারের দাবি, আটক জাহিদুল সম্পর্কে শিশুটির চাচা।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, ঘটনাটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ ও ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।



বাপ্পি/সা.এ

Latest articles

নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু শিক্ষার্থী

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর হাজীপাড়ায় মাদ্রাসার ছাদে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে...

৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট

এশিয়ান গেমসে নতুন ইতিহাস গড়েছেন জাপানের ১১ বছর বয়সী অ্যাথলেট ইউকি কুরিহারা। নিজের...

বর্তমান সরকার ও বিরোধীদল একই: জিএম কাদের

বর্তমান সরকার ও বিরোধী দল একই এবং তারা মিলেমিশে কাজ করছে বলে মন্তব্য...

জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে: রাষ্ট্রপতি

দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের...

More like this

নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু শিক্ষার্থী

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর হাজীপাড়ায় মাদ্রাসার ছাদে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে...

৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট

এশিয়ান গেমসে নতুন ইতিহাস গড়েছেন জাপানের ১১ বছর বয়সী অ্যাথলেট ইউকি কুরিহারা। নিজের...

বর্তমান সরকার ও বিরোধীদল একই: জিএম কাদের

বর্তমান সরকার ও বিরোধী দল একই এবং তারা মিলেমিশে কাজ করছে বলে মন্তব্য...