Homeসর্বশেষহামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণ হারালো

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণ হারালো

Published on

spot_img

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৮৩ শিশু।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম উপসর্গে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১৮৩ জন। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৪ হাজার ৬৩২ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ১০০ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে, যার মাধ্যমে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে ২০ হাজার ৯৫১ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬৩ হাজার ১৫৩ জন রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৫৬ হাজার ৭৪৪ জন।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৮০ জন শিশুর মৃত্যু হয়েছে, আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন।

বাপ্পি/সা.এ

Latest articles

এবার জুলাই হত্যা মামলায় কারাগারে আওয়ামী লীগের সাবেক এমপি

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ হত্যা মামলায় নেত্রকোনা-১-এর...

জামিনে বের হয়েই আবার ইয়াবাসহ গ্রেপ্তার, বহিষ্কৃত বিএনপি নেতা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদক মামলায় জামিনে বের হয়ে আবারও ১৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন...

সমুদ্রের মাঝখানে হারিয়ে গেলে জাহাজ কীভাবে পথ খুঁজে পায়?

চারদিকে শুধু পানি। দিগন্তের পর দিগন্ত—কোথাও রাস্তা নেই, নেই কোনো সাইনবোর্ড। তবু হাজার...

স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণে নোবিপ্রবিতে ‘ক্যাশলেস ক্যাম্পাস’ বাস্তবায়নের উদ্যোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘ক্যাশলেস ক্যাম্পাস’ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।...

More like this