Homeসর্বশেষজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

Published on

spot_img

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানের কনসার্ট চলাকালে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমির অনুসারী এবং একজন যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরদারের অনুসারী। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনসংলগ্ন মাঠে ছাত্রদলের আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানের কনসার্ট চলাকালে এ সংঘর্ষের সূত্রপাত হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (২১তম আবর্তন) নবীন শিক্ষার্থীদের বরণ করতে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্ট চলাকালে সুমন সরদারের অনুসারীদের সঙ্গে মোস্তাফিজুর রহমান রুমির অনুসারীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় রুমির অনুসারী ১২তম ব্যাচের শিক্ষার্থী শাওন ও আলিফ গুরুতর আহত হয়েছেন। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া সুমন সরদারের পক্ষের একজন নেতাকর্মীও গুরুতর আহত হয়েছেন।

ঘটনার সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মঞ্চে উপস্থিত ছিলেন। এর মধ্যেই অনুষ্ঠানস্থলের একাংশে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে মারামারি শুরু হয়।

সংঘর্ষের কারণ ও আহতদের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল নেতাদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বুধবার দিনব্যাপী বিভিন্ন আয়োজন ছিল এবং রাতে অনুষ্ঠানের শেষ পর্বে কনসার্টের আয়োজন করা হয়।

Latest articles

চট্টগ্রামে বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে দুইজনকে কারাদণ্ড

চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালির অভিযোগে অভিযান চালিয়ে দুইজনকে বিনাশ্রম...

পটুয়াখালীতে দুই নারীর ফুলশয্যা ও একসঙ্গে বসবাস

পটুয়াখালীর কলাপাড়ায় দুই যুবতী নারীর একসঙ্গে বসবাস ও ঘরে বাসরঘরের মতো সাজসজ্জা করাকে...

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ও অপরাধে...

সালথায় পানিতে পড়ে প্রাণ গেল পাঁচ বছরের শিশুর

ফরিদপুরের সালথায় ডোবার পানিতে পড়ে মো. আব্দুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু...

More like this