Homeসর্বশেষসালথায় পানিতে পড়ে প্রাণ গেল পাঁচ বছরের শিশুর

সালথায় পানিতে পড়ে প্রাণ গেল পাঁচ বছরের শিশুর

Published on

spot_img

ফরিদপুরের সালথায় ডোবার পানিতে পড়ে মো. আব্দুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ওই গ্রামের রবি ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে আব্দুর রহমান বাড়ির পাশে আমিনুর সরদারের ডোবার কাছে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে সে ডোবার পানিতে পড়ে যায়। এ সময় ইসমাইল হোসেন (৪) নামে আরেক শিশু তাকে পানিতে ডুবতে দেখে বাড়িতে গিয়ে বিষয়টি জানায়।

পরে স্থানীয়রা ডোবা থেকে আব্দুর রহমানকে উদ্ধার করে দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান।

সালাউদ্দিন/সাএ

Latest articles

চট্টগ্রামে বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে দুইজনকে কারাদণ্ড

চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালির অভিযোগে অভিযান চালিয়ে দুইজনকে বিনাশ্রম...

পটুয়াখালীতে দুই নারীর ফুলশয্যা ও একসঙ্গে বসবাস

পটুয়াখালীর কলাপাড়ায় দুই যুবতী নারীর একসঙ্গে বসবাস ও ঘরে বাসরঘরের মতো সাজসজ্জা করাকে...

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ও অপরাধে...

নারী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে ডে কেয়ার সেন্টার চালুর দাবি জাকসুর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর...

More like this