Homeসর্বশেষপটুয়াখালীতে দুই নারীর ফুলশয্যা ও একসঙ্গে বসবাস

পটুয়াখালীতে দুই নারীর ফুলশয্যা ও একসঙ্গে বসবাস

Published on

spot_img

পটুয়াখালীর কলাপাড়ায় দুই যুবতী নারীর একসঙ্গে বসবাস ও ঘরে বাসরঘরের মতো সাজসজ্জা করাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কেউ কেউ তাদের বিরুদ্ধে সমকামী সম্পর্কের অভিযোগ তুলেছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল লালঘর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাপাড়া গ্রামের মাঝের পোল এলাকার সরকারি আবাসনের হানিফ মৃধার বাড়িতে একই গ্রামের এক নারী বেশ কিছুদিন ধরে ভাড়া থাকেন। তার এক বোন ছেলেদের মতো পোশাক ও চলাফেরা করেন বলে স্থানীয়রা জানান। চার দিন আগে ওই নারী ময়মনসিংহ থেকে আরেক নারীকে সেখানে নিয়ে আসেন। এরপর তারা স্বামী-স্ত্রীর মতো বসবাস করছেন বলে স্থানীয়দের দাবি।

মঙ্গলবার রাতে তারা ঘরের মধ্যে বাসরঘরের মতো সাজসজ্জা করে রাতযাপন করেন বলে জানা গেছে। বিষয়টি বুধবার স্থানীয়দের মধ্যে জানাজানি হলে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার হাবিব তাদের পরিবারের সদস্যদের খবর দেন। পরে ওই দুই নারীকে তার জিম্মায় রাখা হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।”

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা হলেও দুই নারীর সম্পর্কের প্রকৃত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

কুশল/সাএ

Latest articles

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানের কনসার্ট চলাকালে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের...

চট্টগ্রামে বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে দুইজনকে কারাদণ্ড

চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালির অভিযোগে অভিযান চালিয়ে দুইজনকে বিনাশ্রম...

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ও অপরাধে...

সালথায় পানিতে পড়ে প্রাণ গেল পাঁচ বছরের শিশুর

ফরিদপুরের সালথায় ডোবার পানিতে পড়ে মো. আব্দুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু...

More like this