Homeসর্বশেষমৈত্রী পাইপলাইনে ভারত থেকে এল ৪৭ লাখ লিটার ডিজেল

মৈত্রী পাইপলাইনে ভারত থেকে এল ৪৭ লাখ লিটার ডিজেল

Published on

spot_img

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল বাংলাদেশে এসেছে। ডিজেলটি দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে পৌঁছেছে। এটি পাইপলাইনের ৭২তম চালান।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় এই চালানের সরবরাহ শুরু হয়। ১৫ সেপ্টেম্বর তা শেষ হয়। পার্বতীপুর রেল ডিপোর পরিচালন ব্যবস্থাপক মো. রবিউল আলম এ তথ্য জানিয়েছেন।

২০১৮ সালে করা দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ১৫ বছরে এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে প্রায় ২০ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহের কথা রয়েছে। ২০২৩ সালের মার্চে পাইপলাইনটি চালুর পর এ পর্যন্ত এর মাধ্যমে বাংলাদেশে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ মেট্রিক টন ডিজেল এসেছে।

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে প্রতি বছর সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন উচ্চগতির ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে। গত মার্চে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হলে এই পাইপলাইনের মাধ্যমে ১৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছিল। এরপর এপ্রিল, মে ও জুলাইয়েও ভারত থেকে যথাক্রমে ২৫ হাজার, ৮ হাজার ও ৮ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানি করে বাংলাদেশ।

চলতি বছরের আগস্টে বাংলাদেশ অতিরিক্ত জ্বালানি সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই নতুন এই চালান এসেছে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সালাউদ্দিন/সাএ

Latest articles

সালথায় পানিতে পড়ে প্রাণ গেল পাঁচ বছরের শিশুর

ফরিদপুরের সালথায় ডোবার পানিতে পড়ে মো. আব্দুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু...

নারী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে ডে কেয়ার সেন্টার চালুর দাবি জাকসুর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর...

নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলা, আহত ৫

নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে এক পক্ষের অতর্কিত...

সড়ক দুর্ঘটনার কবলে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা বাবুনগরী

চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে বারইয়ারহাট এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম...

More like this