Homeসর্বশেষনবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলা, আহত ৫

নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলা, আহত ৫

Published on

spot_img

নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে এক পক্ষের অতর্কিত হামলায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে কুর্শি গ্রামের আব্দুস ছমেদ ও আবুল কালাম গংরা অতর্কিতভাবে একই গ্রামের বাসিন্দা লিয়াকত আলী (৫০), তার ভাই শওকত আলী (৪৫) এবং লিয়াকত আলীর স্ত্রী আনোয়ারা বেগমের (৪০) ওপর হামলা চালায়। এ সময় তাদের রক্ষা করতে গিয়ে আরও কয়েকজন আহত হন।

আহত শওকত আলী অভিযোগ করে বলেন, হামলাকারী আব্দুস ছমেদ এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত এবং অতীতে ডাকাতি মামলার আসামি ছিল। এলাকায় তার অপকর্মের প্রতিবাদ করায় সে ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে। বর্তমানে পাঁচজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুশল/সাএ

Latest articles

চট্টগ্রামে বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে দুইজনকে কারাদণ্ড

চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালির অভিযোগে অভিযান চালিয়ে দুইজনকে বিনাশ্রম...

পটুয়াখালীতে দুই নারীর ফুলশয্যা ও একসঙ্গে বসবাস

পটুয়াখালীর কলাপাড়ায় দুই যুবতী নারীর একসঙ্গে বসবাস ও ঘরে বাসরঘরের মতো সাজসজ্জা করাকে...

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ও অপরাধে...

সালথায় পানিতে পড়ে প্রাণ গেল পাঁচ বছরের শিশুর

ফরিদপুরের সালথায় ডোবার পানিতে পড়ে মো. আব্দুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু...

More like this