Homeসর্বশেষসিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করলেন বিএনপির নেতাকর্মীরা

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করলেন বিএনপির নেতাকর্মীরা

Published on

spot_img

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মঙ্গলবার একদিনের সফরে সিলেটে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। তবে এতে বিএনপির কয়েকজন সংসদ সদস্যসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অনেক নেতা অংশ নেননি। সিলেট বিএনপির পক্ষ থেকেও অনুষ্ঠানটি বয়কট করা হয়েছে।

দলীয় নেতাকর্মী ও স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শ না করে সিসিকের উদ্যোগে অনুষ্ঠান আয়োজন এবং অনেক নেতাকর্মীকে আমন্ত্রণ না জানানোর অভিযোগে তারা অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

অনুষ্ঠানে অনুপস্থিত নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বিএনপির ক্ষুদ্রঋণ ও কুটির শিল্পবিষয়ক সহ-সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান সেলিমসহ আরও অনেকে।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সফরসূচি অনুযায়ী, তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দেন।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, রাষ্ট্রপতির সফর ঘিরে মহানগর ও জেলা বিএনপিসহ সংশ্লিষ্ট নেতারা বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। শাহজালাল ও শাহপরান মাজার এবং বিমানবন্দরেও তারা ছিলেন। রাষ্ট্রপতির সফরসংশ্লিষ্ট দায়িত্ব পালনে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, সিসিক প্রশাসক যেভাবে নাগরিক কমিটি গঠনের কথা বলেছিলেন, তা না করে খেয়ালখুশিমতো সংবর্ধনার আয়োজন করেছেন। বিভিন্নভাবে বিএনপি নেতাকর্মীদের অপদস্থ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসব কারণেই নাগরিক সংবর্ধনা বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ইমদাদ হোসেন।

অন্যদিকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফর অত্যন্ত সম্মানের। তার প্রতি বিএনপির শতভাগ শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তিনি শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারত করেছেন এবং বিএনপির নেতাকর্মীরা তাকে শ্রদ্ধা জানিয়েছেন।

তিনি বলেন, গত দেড় দশকের আন্দোলন-সংগ্রামে যারা নির্যাতিত, নিপীড়িত, কারাবরণ ও অঙ্গহানির শিকার হয়েছেন, তাদের অনেকেই সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি। দুঃসময়ে এসব নেতাকর্মীর পাশে দাঁড়ানোকে নিজের মানবিক দায়িত্ব মনে করেই তিনি অনুষ্ঠানে যাননি।

রেজাউল হাসান কয়েস লোদী আরও বলেন, সিটি করপোরেশনের আমন্ত্রণের তালিকা বা আয়োজনের সিদ্ধান্ত সম্পর্কে তার সুনির্দিষ্ট ধারণা নেই। তবে রাষ্ট্রপতি সবার রাষ্ট্রপতি এবং তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সবসময় থাকবে। একই সঙ্গে দলের প্রয়োজনে ভবিষ্যতেও রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, তারা রাষ্ট্রপতির সঙ্গে শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতে ছিলেন। তবে সিলেট সিটি করপোরেশনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির কোনো নেতাকর্মী অংশ নেননি। পরে তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাবেন।



কুশল/সাএ

Latest articles

চট্টগ্রামে বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে দুইজনকে কারাদণ্ড

চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালির অভিযোগে অভিযান চালিয়ে দুইজনকে বিনাশ্রম...

পটুয়াখালীতে দুই নারীর ফুলশয্যা ও একসঙ্গে বসবাস

পটুয়াখালীর কলাপাড়ায় দুই যুবতী নারীর একসঙ্গে বসবাস ও ঘরে বাসরঘরের মতো সাজসজ্জা করাকে...

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ও অপরাধে...

সালথায় পানিতে পড়ে প্রাণ গেল পাঁচ বছরের শিশুর

ফরিদপুরের সালথায় ডোবার পানিতে পড়ে মো. আব্দুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু...

More like this

চট্টগ্রামে বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে দুইজনকে কারাদণ্ড

চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালির অভিযোগে অভিযান চালিয়ে দুইজনকে বিনাশ্রম...

পটুয়াখালীতে দুই নারীর ফুলশয্যা ও একসঙ্গে বসবাস

পটুয়াখালীর কলাপাড়ায় দুই যুবতী নারীর একসঙ্গে বসবাস ও ঘরে বাসরঘরের মতো সাজসজ্জা করাকে...

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ও অপরাধে...