Homeসর্বশেষগুরুদাসপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচে উৎসবমুখর পরিবেশ

গুরুদাসপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচে উৎসবমুখর পরিবেশ

Published on

spot_img

সুসজ্জিত নৌকায় বাজছে ঢাক-ঢোল। তালে তাল মিলিয়ে চলছে ভাটিয়ালী গান। মাঝিরা বোল ছেড়েছে ‘হেইয়ারে হেইয়াহো, মারো টান, হেইয়াহো’। আর বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ পানিতে। সেই সাথে হাজারো দর্শকের করতালিতে উৎসবমুখর হয়ে উঠেছে চারপাশ।

ভাদ্রের তপ্ত রোদ উপেক্ষা করে গুরুদাসপুরের চেচুয়া নদীতে দুইদিন ব্যাপী গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের উদ্বোধন করা হলো।

গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলার সীমান্তবর্তী গ্রাম খাঁকড়াদহ, কচুগাড়ী ও ভিটা কাজিপুর এলাকায় এ বাইচকে কেন্দ্র করে বাড়ি বাড়ি আত্মীয়স্বজনের আগমন ঘটেছে। নদীর দুইপাড়ে অন্তত ৮০ হাজার মানুষের উপচেপড়া ভিড় জমে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাইচের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল ইসলাম।

উপজেলার খাঁকড়াদহ পূর্বপাড়া যুবসমাজের উদ্যোগে এ নৌকা বাইচের আয়োজন করা হয়। বাইচে সোনার মদিনা এক্সপ্রেস, কান্দিপাড়া সোনার তরী, একতা এক্সপ্রেস, রিয়াদ এন্টার প্রাইজ, মোল্লাপাড়া এক্সপ্রেসসহ ১৪টি নৌকা অংশ নেয়। ৭টি গ্রুপে বিভক্ত নৌকার মধ্যে চলে তুমুল প্রতিযোগিতা।

আয়োজকরা জানান, বাইচের দ্বিতীয়দিন বুধবার স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার দিবেন। প্রথম বিজয়ী পাবে বড় ফ্রিজ, দ্বিতীয় বিজয়ীকে ৩২ ইঞ্চি এলইডি টিভি ও তৃতীয় স্থান অর্জনকারীকে ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার দেওয়া হবে। এছাড়া বাইচে অংশ নেয়া সকল নৌকাকে সৌজন্য পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানের সহসভাপতি ইসহাক আলী মজনু মাস্টার বলেন, প্রতিবছরের মতো এবারো জাকজমকভাবে ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয়। গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে আগামীতেও এ আয়োজন অব্যাহত থাকবে।

বাপ্পি/সা.এ

Latest articles

‘বাংলার ভেনিস’ থেকে দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ বরিশাল, কম যে বিভাগে

একসময় ‘বাংলার শস্যভাণ্ডার’ ও খাল-নদীর সৌন্দর্যের কারণে ‘বাংলার ভেনিস’ নামে পরিচিত ছিল বরিশাল।...

ফ্ল্যাট থেকে জনপ্রিয় মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার

সাবেক প্রেমিকের ভাড়া করা একটি ফ্ল্যাট থেকে ২৫ বছর বয়সী মডেল ও অভিনেত্রী...

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে দুই দফা আমন্ত্রণ দাবি নয়াদিল্লির

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত দুটি পৃথক আমন্ত্রণ জানিয়েছিল বলে দাবি করেছে নয়াদিল্লি।...

সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের...

More like this