Homeসর্বশেষফ্ল্যাট থেকে জনপ্রিয় মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার

ফ্ল্যাট থেকে জনপ্রিয় মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার

Published on

spot_img

সাবেক প্রেমিকের ভাড়া করা একটি ফ্ল্যাট থেকে ২৫ বছর বয়সী মডেল ও অভিনেত্রী হানা কুরাকির মরদেহ উদ্ধার করা হয়েছে। জাপানের রাজধানী টোকিওতে  শনিবার (১২ সেপ্টেম্বর)  তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য উইক।

প্রতিবেদন অনুযায়ী, হানা কুরাকির মৃত্যুর ঘটনায় এখনো পুলিশ বা তার ম্যানেজমেন্ট এজেন্সি এসওয়ান আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য আত্মহত্যা, পারিবারিক সহিংসতা ও তোলাবাজির সঙ্গে তার মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে নানা আলোচনা চলছে।

হানা কুরাকির মৃত্যুর আগে লেখা একটি চিরকুট পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। ওই চিরকুটে তার সাবেক প্রেমিক শোতা তাইরার বিরুদ্ধে গুরুতর অভিযোগের কথা উল্লেখ রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

চিরকুটে থাকা তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরে চাবি ব্যবহার করে হানা কুরাকির ঘরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যান শোতা তাইরা। পরে হামলা ও চুরির সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরপর থেকেই শোতা তাইরার বাবা হানা কুরাকিকে হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে হানা কুরাকি আপস-মীমাংসায় রাজি হলেও অভিযোগ অনুযায়ী, মীমাংসার শর্তগুলো পরবর্তীতে আর মানা হয়নি।

এদিকে ফ্ল্যাটের মালিক সাকিতো জানিয়েছেন, হানা কুরাকির মরদেহ তিনিই প্রথম উদ্ধার করেছেন—এমন দাবি সঠিক নয়। তার ভাষ্য, হানা কুরাকির এক বন্ধু প্রথমে ফ্ল্যাটে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান এবং বিষয়টি তাকে জানান। এরপর পরিস্থিতি সামাল দেওয়া এবং টোকিও পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য তিনি ওই বাসভবনে যান।

পরে হানা কুরাকির সাবেক প্রেমিক শোতা তাইরাকেও ফোন করে মৃত্যুর খবর জানানো হয়। ফ্ল্যাট মালিকের দাবি, খবর পাওয়ার প্রায় দুই ঘণ্টা পর শোতা তাইরা ঘটনাস্থলে পৌঁছান।

হানা কুরাকি বিউটিশিয়ান হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। ক্যারিয়ারের শুরুতে তিনি হেয়ার ও মেকআপ সহকারী হিসেবে কাজ করেন। ২০২৪ সালে এসওয়ান লেবেলের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। একই বছর একটি ফটোবুক প্রকাশের পাশাপাশি অভিনেত্রী হিসেবেও আত্মপ্রকাশ করেন।

তবে হানা কুরাকির মৃত্যুর প্রকৃত কারণ কী এবং তার সাবেক প্রেমিককে ঘিরে ওঠা অভিযোগের সঙ্গে এই মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।



কুশল/সাএ

Latest articles

নতুন দায়িত্ব পেলেন জামায়াতের শফিকুল ইসলাম মাসুদ

জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন পটুয়াখালী-২ (বাউফল)...

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসবিবিএস প্রিমিয়ার লীগ ২০২৬

যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবীদের অন্যতম পেশাজীবী সংগঠন সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস (এসবিবিএস)-এর...

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

বরগুনা সদর উপজেলার পোটকাখালী আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী অবহেলিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে...

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ খোকন (৩৮) নামে এক যুবককে আটক করেছে...

More like this

নতুন দায়িত্ব পেলেন জামায়াতের শফিকুল ইসলাম মাসুদ

জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন পটুয়াখালী-২ (বাউফল)...

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসবিবিএস প্রিমিয়ার লীগ ২০২৬

যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবীদের অন্যতম পেশাজীবী সংগঠন সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস (এসবিবিএস)-এর...

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

বরগুনা সদর উপজেলার পোটকাখালী আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী অবহেলিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে...