Homeসর্বশেষঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

Published on

spot_img

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ খোকন (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানা করেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জ পৌরসভার মরাখলা ১ নম্বর নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত খোকন সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার মাজনাবাড়ী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। বর্তমানে সে ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের মালিয়াটি এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমনের দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসআই পঙ্কজ চন্দ্র দে সরকারের নেতৃত্বে এএসআই মনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়। অভিযানকালে পৌর শহরের পৌরসভার মরাখলা এক নাম্বর এলাকা থেকে খোকনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

পরে আটক যুবককে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন বলেন, মাদকের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈশ্বরগঞ্জকে মাদকমুক্ত রাখতে পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের মাধ্যমে মাদকের বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক সংক্রান্ত অপরাধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, ঈশ্বরগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।



বাপ্পি/সা.এ

Latest articles

চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ কক্সবাজারে গ্রেপ্তার ১৫

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় রাত-দিন বিশেষ অভিযান চালিয়েছে কক্সবাজার সদর থানা...

ডাকসুতে জিন্নাহ-গোলাম আযমের ছবি, মেঝেতে পদদলিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের জাতির জনক মুহাম্মদ আলী জিন্নাহর ছবি...

পাংশায় শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান, ওসি শেখ মঈনুলের

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কে. রাজ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ, মাদক ও সাইবার...

নাট-বোল্ট-স্ক্রুর চোরাচালান বাড়ছে, রাজস্ব হারাচ্ছে সরকার

দেশে নির্মাণ, অটোমোবাইল, ইলেকট্রনিকস ও প্রকৌশল শিল্পের বিকাশের সঙ্গে নাট, বোল্ট, স্ক্রুসহ বিভিন্ন...

More like this

চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ কক্সবাজারে গ্রেপ্তার ১৫

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় রাত-দিন বিশেষ অভিযান চালিয়েছে কক্সবাজার সদর থানা...

ডাকসুতে জিন্নাহ-গোলাম আযমের ছবি, মেঝেতে পদদলিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের জাতির জনক মুহাম্মদ আলী জিন্নাহর ছবি...

পাংশায় শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান, ওসি শেখ মঈনুলের

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কে. রাজ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ, মাদক ও সাইবার...