Homeসর্বশেষবরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

Published on

spot_img

বরগুনা সদর উপজেলার পোটকাখালী আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী অবহেলিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে নির্মিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।

অনুষ্ঠানে বরগুনার সিভিল সার্জন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা সদর উপজেলা প্রশাসনের শাহ আজিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর, নিরাপদ ও উপযোগী পরিবেশ নিশ্চিত করতে আধুনিক অবকাঠামোর গুরুত্ব অপরিসীম। নবনির্মিত ভবনটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বরগুনা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাপ্পি/সা.এ

Latest articles

চোর-ছিনতাইকারী ও মাদকসেবীসহ কক্সবাজারে গ্রেপ্তার ১৫

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় রাত-দিন বিশেষ অভিযান চালিয়েছে কক্সবাজার সদর থানা...

ডাকসুতে জিন্নাহ-গোলাম আযমের ছবি, মেঝেতে পদদলিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের জাতির জনক মুহাম্মদ আলী জিন্নাহর ছবি...

পাংশায় শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান, ওসি শেখ মঈনুলের

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কে. রাজ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ, মাদক ও সাইবার...

নাট-বোল্ট-স্ক্রুর চোরাচালান বাড়ছে, রাজস্ব হারাচ্ছে সরকার

দেশে নির্মাণ, অটোমোবাইল, ইলেকট্রনিকস ও প্রকৌশল শিল্পের বিকাশের সঙ্গে নাট, বোল্ট, স্ক্রুসহ বিভিন্ন...

More like this