Homeসর্বশেষগণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে স্বৈরশক্তি মাথাচাড়া দিতে পারে না: রিজভী

গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে স্বৈরশক্তি মাথাচাড়া দিতে পারে না: রিজভী

Published on

spot_img

গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিয়ে উঠতে পারে না এবং জনগণকে ক্রীতদাসে পরিণত করাও সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে সোমবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিশ্বজুড়ে গণতন্ত্রের নীতি প্রচার ও সুসংহত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। একই সঙ্গে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এখনো একদলীয় দুঃশাসনের প্রভাব রয়েছে। বাংলাদেশেও দেড় দশক ধরে নাগরিক স্বাধীনতা, ভোটাধিকার, মানবিক মর্যাদা ও মানবাধিকার হরণ করে একটি ‘ভয়ংকর আওয়ামী ফ্যাসিবাদী শাসন’ কায়েম ছিল বলে দাবি করেন তিনি।

রিজভীর অভিযোগ, বিভিন্ন কালাকানুনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল। ভিন্নমতের কারণে অনেকে গুম, খুন ও আইনবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় কারাগারে আটক রাখা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

এ ছাড়া বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপরও মিথ্যা মামলায় সাজা দেওয়ার মাধ্যমে ‘বর্বরোচিত অত্যাচার’ চালানো হয়েছিল বলে মন্তব্য করেন রিজভী।

বিএনপির এই নেতা বলেন, দেশবাসী দীর্ঘ ১৬ বছর ভয়াবহ দুর্দিন পার করে ২০২৪ সালের জুলাই-আগস্টে ঐতিহাসিক রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। গত ১২ ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পর দেশে প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে হবে। গণতন্ত্র সচল রাখতে নিরপেক্ষ নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করা জরুরি। সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

রিজভী আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজে নারী-পুরুষসহ সব মানুষের সমান অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করতে হবে। গণতন্ত্র কোনো লিঙ্গের প্রতি বৈষম্য সৃষ্টি করে না; বরং সবার জন্য সমান আইনি ও সামাজিক অধিকার নিশ্চিত করার সুযোগ তৈরি করে।

তিনি বলেন, ‘আমরা দুঃসময় কাটিয়ে উঠে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার সার্বিক প্রচেষ্টায় আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে।’



কুশল/সাএ

Latest articles

ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে সিঁড়িতে মৃত্যুর মিছিল, নিহতদের পরিচয় মিলছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের পর আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পদদলিত...

১৪ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ : আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদক’র মামলা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ...

ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের পর আতঙ্কে নামতে গিয়ে পদদলিত হয়ে ছয়জন...

শিক্ষিকার বাসায় নির্যাতন, ক্ষত-ছ্যাঁকার দাগে কাতর শিশু তানিয়া

রাজধানীর এক অভিজাত ফ্ল্যাটের ঝকঝকে চার দেয়ালের আড়ালে চলত পৈশাচিক নির্যাতন। সেই ভয়াল...

More like this

ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে সিঁড়িতে মৃত্যুর মিছিল, নিহতদের পরিচয় মিলছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের পর আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পদদলিত...

১৪ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ : আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদক’র মামলা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ...

ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের পর আতঙ্কে নামতে গিয়ে পদদলিত হয়ে ছয়জন...