Homeসর্বশেষময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬

ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬

Published on

spot_img

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের পর আতঙ্কে নামতে গিয়ে পদদলিত হয়ে ছয়জন নিহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনে আগুনের ঘটনা ঘটে।

আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। প্রাণ বাঁচাতে অনেকে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে শুরু করেন। এ সময় প্রচণ্ড ধাক্কাধাক্কি ও পদদলনের ঘটনা ঘটে। এতে ছয়জন নিহত হওয়ার পাশাপাশি কয়েকজন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিফটের কন্ট্রোলার মেশিনের বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট ও অতিরিক্ত উত্তাপ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আগুন বড় আকার ধারণ না করলেও ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ায় রোগী ও স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।

বাপ্পি/সা.এ

Latest articles

হালুয়াঘাটে মাদক সেবন ও বিক্রির অভিযোগে পিতা-পুত্র আটক

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগলা বাজার এলাকায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে পিতা-পুত্রকে আটক...

বিদেশে ধূলিকণারও প্রমাণ মিললে রাজনীতি ছাড়ব: আসিফ মাহমুদ

বিদেশে নিজের কোনো অর্থ, সম্পদ বা বিনিয়োগ থাকার অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে...

আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...

শেরপুরে অটোরিকশা চুরি করে পালানোর সময় গণধোলাই, ছাড়া পেলেন যুবক

বগুড়ার শেরপুরে এক যুবকের বিরুদ্ধে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালানোর চোষ্টার অভিযোগ উঠেছে।...

More like this