Homeসর্বশেষশেরপুরে অটোরিকশা চুরি করে পালানোর সময় গণধোলাই, ছাড়া পেলেন যুবক

শেরপুরে অটোরিকশা চুরি করে পালানোর সময় গণধোলাই, ছাড়া পেলেন যুবক

Published on

spot_img

বগুড়ার শেরপুরে এক যুবকের বিরুদ্ধে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালানোর চোষ্টার অভিযোগ উঠেছে। পরে স্থানীয় জনতা তাঁকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে ছেড়ে দেয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর পৌর শহরের উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম আশিক। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর মদনপুর গ্রামের ফজলুর (কারেন্ট ফজলু নামে পরিচিত) ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর পৌর শহরের কলেজরোড এলাকায় এক অটোরিকশাচালক রাস্তার পাশে গাড়িটি রেখে গরুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় সুযোগ বুঝে আশিক অটোরিকশাটি নিয়ে পালানোর চেষ্টা করেন। চালক বিষয়টি দেখতে পেয়ে চিৎকার দিয়ে পেছনে পেছনে আরেকটি অটো ও জনগণ ধাওয়া করে। একপর্যায়ে পালানোর সময় শেরপুর উপজেলা পরিষদ চত্বরের ভেতরে অটোরিকশাসহ আশিককে ধরে ফেলে স্থানীয় উৎসুক জনতা। পরে উত্তেজিত জনতা তাঁকে গণধোলাই দেয়।

ঘটনার সত্যতা জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, পুলিশের পক্ষ থেকে এমন কাউকে আটক করা হয়নি। আমরা শুনেছি যে এলাকাবাসী অভিযুক্ত যুবককে আটক করে গণধোলাই দিয়ে ছেড়ে দিয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

বলেশ্বর নদে ভেসে উঠল বিশাল কুমির, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক

বলেশ্বর নদে ভেসে উঠল বিশাল কুমির, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক ‎ এনায়েত...

দেশীয় মাছ প্রজনন বৃদ্ধিসহ মৎস্য উৎপাদনে সরকার কাজ করে যাচ্ছে: বিলকিস ইসলাম এমপি

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়...

জামায়াত-শিবিরের জিন্নাহপ্রীতি থাকলে পাকিস্তানের নাগরিকত্ব নেওয়া উচিত: রাশেদ খান

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি জামায়াত-শিবিরের এত ভালোবাসা থাকলে তাদের বাংলাদেশ ছেড়ে...

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে ট্রেনে ড্রোন হামলা ‘পুতিনের পরিকল্পিত উসকানি’

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পরিকল্পিত...

More like this