নভেম্বরের মাঝামাঝি সময়ে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করা হবে।
সোমবার (১৪ সেপ্টেস্বর) বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, এ সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত আইন পরিবর্তন না হলে বিদ্যমান আইন অনুযায়ীই নির্বাচন আয়োজন করবে কমিশন।
কুশল/সাএ


