Homeসর্বশেষদুর্গাপুরে পলিথিনবিরোধী অভিযানে ৩৯ কেজি পলিথিন জব্দ, জরিমানা

দুর্গাপুরে পলিথিনবিরোধী অভিযানে ৩৯ কেজি পলিথিন জব্দ, জরিমানা

Published on

spot_img

নেত্রকোণার দুর্গাপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার চন্ড্রীগড় বাজার ও মধ্যবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৩৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(ক) অনুযায়ী সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম। অভিযানে দুর্গাপুর থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে। এ ছাড়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানকালে ব্যবসায়ী ও বাজারে আসা সাধারণ মানুষের মধ্যে নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বাপ্পি/সা.এ

Latest articles

রাউজানে করিম হত্যাকান্ডের রহস্য উদঘাটন, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ করিম হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ৷ একটি মোটরসাইকেল চুরির সন্দেহে...

যশোরে অচেতন অবস্থায় যুবক উদ্ধার

যশোর শহরের সম্মেলনী স্কুলের ডাস্টবিনের পাশে অচেতন অবস্থায় এক অজ্ঞাতনামা যুবককে উদ্ধার করে...

চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে তিন বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নে অস্ত্রের মুখে জিম্মি করে তিন বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি...

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে মোহাম্মদ...

More like this