Homeসর্বশেষঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

Published on

spot_img

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিন ও আবু সাদিক কায়েমের নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিকভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনসহ বিভিন্ন পর্যায়ে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনেক এলাকায় ইতোমধ্যে অভ্যন্তরীণভাবে প্রার্থীও নির্ধারণ করা হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশনেও আমরা ইনশাআল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করব। সাংগঠনিকভাবে এখানেও আমাদের প্রার্থী মনোনীত করা হয়েছে। অফিশিয়ালি সময়মতো প্রার্থী ঘোষণা করব। ইতোমধ্যে গণমাধ্যমেও এসেছে, ঢাকা উত্তরে সেলিম উদ্দিন এবং দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছি।’

মোহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। জামায়াতে যোগ দেওয়ার আগে তিনি দলটির ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

সম্প্রতি বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ এবং ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির মাধ্যমে খাল পরিষ্কারের উদ্যোগ নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন সেলিম উদ্দিন।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী হিসেবে আলোচনায় থাকা আবু সাদিক কায়েম ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করেন। পরে ২০২৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হন।

সাদিক কায়েম ২০২৪ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। পরবর্তী সময়ে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন।

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে তরুণদের মধ্যে সাদিক কায়েমের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে তরুণ ভোটারদের সমর্থন আদায়ের লক্ষ্য নিয়ে জামায়াত এগোচ্ছে বলে সংশ্লিষ্টদের ধারণা।



কুশল/সাএ

Latest articles

আপত্তি-সমঝোতার পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জমজমাট নবীনবরণ ও কনসার্ট

কওমি ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও নানা আলোচনা-সমালোচনার পর সমঝোতার ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি...

চেয়ারম্যান হলেই এক সপ্তাহে মাদকমুক্ত হবে মাছপাড়া: আরিফুল ইসলাম টিপু

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হতে পারলে ৭ দিনের মধ্যে...

কাউকে উত্তরাধিকার সম্পদ থেকে বঞ্চিত করার ভয়াবহ পরিণতি

মিরাস বা উত্তরাধিকার সম্পদ বণ্টন ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। মহান আল্লাহ পবিত্র কোরআনে...

সরকারি জব্দ ড্রেজার মেশিন রাতের আঁধারে নিয়ে গেল অফিস সহায়ক

অবৈধ বালু উত্তোলন বা বালু সন্ত্রাস লামা উপজেলার জন্য নতুন বিষফোঁড়ায় রূপান্তরিত হয়েছে।...

More like this

আপত্তি-সমঝোতার পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জমজমাট নবীনবরণ ও কনসার্ট

কওমি ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও নানা আলোচনা-সমালোচনার পর সমঝোতার ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি...

চেয়ারম্যান হলেই এক সপ্তাহে মাদকমুক্ত হবে মাছপাড়া: আরিফুল ইসলাম টিপু

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হতে পারলে ৭ দিনের মধ্যে...

কাউকে উত্তরাধিকার সম্পদ থেকে বঞ্চিত করার ভয়াবহ পরিণতি

মিরাস বা উত্তরাধিকার সম্পদ বণ্টন ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। মহান আল্লাহ পবিত্র কোরআনে...