Homeসর্বশেষআপত্তি-সমঝোতার পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জমজমাট নবীনবরণ ও কনসার্ট

আপত্তি-সমঝোতার পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জমজমাট নবীনবরণ ও কনসার্ট

Published on

spot_img

কওমি ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও নানা আলোচনা-সমালোচনার পর সমঝোতার ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক দর্শক-শ্রোতা।

সোমবার সকাল ১১টায় কলেজের মূল ভবনের সামনে নবীনবরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. ওবায়দুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি ভিপি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নবীনবরণ পর্ব শেষে বিকেল ৩টার দিকে কলেজের দক্ষিণ ক্যাম্পাসের মাঠে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ব্যান্ড হাইওয়ের পাশাপাশি স্থানীয় সংগীতশিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠান ঘিরে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। কনসার্ট উপভোগ করতে আসা দর্শনার্থী তৌফিকুল ইসলাম রানা বলেন, ‘নবীনবরণ অনুষ্ঠান নিয়ে গত কয়েকদিন ধরে নানা ধরনের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সেরকম কোনো ঘটনা ঘটেনি। সুন্দর ও সুষ্ঠুভাবেই অনুষ্ঠান শেষ হয়েছে। কনসার্টেও কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি।’

কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. ওবায়দুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখন একটি মিটিংয়ে আছি। মিটিং শেষ করে কথা বলছি।’ এর আগে নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট আয়োজনের বিষয়ে আপত্তি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ। এ নিয়ে কয়েকদিন ধরে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়।

পরে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের হস্তক্ষেপে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা ও সমঝোতা হয়। সমঝোতার পর কলেজের দক্ষিণ ক্যাম্পাসের ভেতরের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সম্মতি জানায় কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অশ্লীলতা বা বিশৃঙ্খলা হবে না—এমন শর্তের কথাও জানানো হয়।

শেষ পর্যন্ত ওই সমঝোতার ভিত্তিতেই সোমবার অনুষ্ঠিত হয় নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজনে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Latest articles

সেপ্টেম্বরে চাঙা রেমিট্যান্স, ১৩ দিনে এসেছে ১৭ হাজার ৫৫২ কোটি টাকা

চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স...

বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি...

কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুশিক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মাহিন (৬) নামে এক শিশুশিক্ষার্থীর মৃত্যু...

ব্যবসায়ী মনি হত্যাকান্ডে প্রধান আসামীসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার ২

নরসিংদীর পলাশ উপজলায় ব্যবসায়ী শরৎ চক্রবর্ত্তী ওরফ মণি হত্যাকান্ডের দীর্ঘ ৯ মাস পর...

More like this

সেপ্টেম্বরে চাঙা রেমিট্যান্স, ১৩ দিনে এসেছে ১৭ হাজার ৫৫২ কোটি টাকা

চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স...

বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি...

কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুশিক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মাহিন (৬) নামে এক শিশুশিক্ষার্থীর মৃত্যু...