Homeসর্বশেষকাউকে উত্তরাধিকার সম্পদ থেকে বঞ্চিত করার ভয়াবহ পরিণতি

কাউকে উত্তরাধিকার সম্পদ থেকে বঞ্চিত করার ভয়াবহ পরিণতি

Published on

spot_img

মিরাস বা উত্তরাধিকার সম্পদ বণ্টন ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। মহান আল্লাহ পবিত্র কোরআনে উত্তরাধিকারীদের অংশ নির্ধারণ করে দিয়েছেন। তাই ব্যক্তিগত ইচ্ছা, পারিবারিক চাপ কিংবা আবেগের কারণে আল্লাহর নির্ধারিত অংশ থেকে কাউকে বঞ্চিত করার সুযোগ নেই।

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন, এক ছেলের জন্য দুই মেয়ের অংশের সমপরিমাণ…’ এরপর আল্লাহ তাআলা উত্তরাধিকারীদের অংশ বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। (সুরা নিসা, আয়াত: ১১)

তাফসিরবিদরা উল্লেখ করেছেন, কোরআনের বিধান উপেক্ষা করে নিজের জ্ঞান বা ইচ্ছামতো মিরাস বণ্টনের সুযোগ নেই। যার জন্য যতটুকু অংশ নির্ধারিত হয়েছে, তাকে তা প্রদান করতে হবে।

আল্লাহর নির্ধারিত এই সীমা লঙ্ঘনের পরিণতিও অত্যন্ত ভয়াবহ। সুরা নিসার ১৩-১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘এগুলো আল্লাহর সীমারেখা… আর যে আল্লাহ ও তাঁর রাসুলের নাফরমানী করে এবং তাঁর সীমারেখা লঙ্ঘন করে, আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন। সেখানে সে স্থায়ী হবে।’

অতএব, মৃত্যুর আগেই কোরআনে নির্ধারিত উত্তরাধিকারীদের বঞ্চিত করার উদ্দেশ্যে সম্পদ ভাগ করে দেওয়া নিঃসন্দেহে গুরুতর বিষয়।

জীবিত অবস্থায় সম্পদ হেবা করা যাবে?

এখানে হেবা ও উত্তরাধিকার সম্পদের পার্থক্য বোঝা জরুরি। কোনো ব্যক্তি জীবিত অবস্থায় নিজের সম্পত্তির পূর্ণ মালিক থাকেন। তাই তিনি শরিয়তসম্মতভাবে কাউকে সম্পদ হেবা বা দান করতে পারেন এবং তা ভোগ-দখলও বুঝিয়ে দিতে পারেন।

তবে উদ্দেশ্য যদি হয় কোনো উত্তরাধিকারীকে বঞ্চিত করা বা অন্য উত্তরাধিকারীদের অধিকার নষ্ট করা, তাহলে তা গুনাহের কাজ। এ বিষয়ে দারুল উলুম দেওবন্দের একটি ফতোয়াতেও এমন হেবার উদ্দেশ্য ও পরিমাণের বিষয়ে সতর্ক করা হয়েছে। (ফতোয়া: ৯১৭-১০৭৪)

রাসুলুল্লাহ (সা.)-ও সন্তানদের মধ্যে সম্পদ দেওয়ার ক্ষেত্রে ন্যায়সংগত আচরণের নির্দেশ দিয়েছেন। নোমান ইবনে বশীর (রা.)-এর পিতাকে তিনি বলেন, ‘আল্লাহকে ভয় কর এবং সন্তানদের মাঝে সমতা রক্ষা কর।’ (বুখারি, হাদিস: ২৫৮৭)

কেউ যদি বাস্তব কোনো যৌক্তিক কারণে জীবদ্দশায় তার সম্পদের একটি অংশ স্ত্রী-সন্তান বা অন্য কাউকে হেবা করেন এবং অন্য উত্তরাধিকারীদের বঞ্চিত করার উদ্দেশ্য না থাকে, তাহলে বিষয়টি আলাদা। কারণ জীবিত অবস্থায় ব্যক্তি তার সম্পত্তির মালিক এবং শরিয়তসম্মতভাবে তা ব্যবহারের অধিকার তার রয়েছে।

তবে আল্লাহ যাদের উত্তরাধিকারী করেছেন, তাদের সম্পূর্ণভাবে বঞ্চিত করার মানসিকতা থেকে সম্পদ হস্তান্তর করা গুরুতর অন্যায়। কারণ উত্তরাধিকার শুধু সম্পদের অধিকার নয়; পরিবারের দায়িত্ব, নিরাপত্তা ও ভবিষ্যৎ দেখভালের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে।

সবশেষে মনে রাখতে হবে, উত্তরাধিকার সম্পদ বণ্টন কোনো ব্যক্তিগত পছন্দের বিষয় নয়; এটি আল্লাহর নির্ধারিত বিধান। তাই সম্পদ বণ্টনের সময় লোভ, পারিবারিক বিরোধ, সামাজিক চাপ কিংবা ব্যক্তিগত পছন্দকে প্রাধান্য না দিয়ে শরিয়তের বিধান মেনে চলাই একজন মুসলমানের দায়িত্ব।



বাপ্পি/সা.এ

Latest articles

সেপ্টেম্বরে চাঙা রেমিট্যান্স, ১৩ দিনে এসেছে ১৭ হাজার ৫৫২ কোটি টাকা

চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স...

বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি...

কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুশিক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মাহিন (৬) নামে এক শিশুশিক্ষার্থীর মৃত্যু...

ব্যবসায়ী মনি হত্যাকান্ডে প্রধান আসামীসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার ২

নরসিংদীর পলাশ উপজলায় ব্যবসায়ী শরৎ চক্রবর্ত্তী ওরফ মণি হত্যাকান্ডের দীর্ঘ ৯ মাস পর...

More like this

সেপ্টেম্বরে চাঙা রেমিট্যান্স, ১৩ দিনে এসেছে ১৭ হাজার ৫৫২ কোটি টাকা

চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স...

বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি...

কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুশিক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মাহিন (৬) নামে এক শিশুশিক্ষার্থীর মৃত্যু...