Homeসর্বশেষঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা

Published on

spot_img

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এই প্রথমবার অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে থানায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় হৃদয় আহমেদ রাজু (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক অনলাইন বেটিং অ্যাপ ও জুয়ার ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এ সময় মোবাইল ফোন ও ১৬ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হৃদয় আহমেদ রাজুকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ধামদী মোড়লের বিট এলাকার কালামের চায়ের দোকানের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হৃদয় আহমেদ রাজু উপজেলার চরনিখলা এলাকার নুরুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পৌর শহরের ধামদী মোড় এলাকায় কয়েকজন অনলাইন জুয়াড়ি জুয়া খেলার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে হৃদয় আহমেদ রাজুকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানান, জব্দ করা মোবাইল ফোন পর্যালোচনা করে একাধিক অনলাইন বেটিং অ্যাপ ও অনলাইন জুয়ার ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়া গেছে।

পুলিশের দাবি, হৃদয় এলাকায় এজেন্ট হিসেবে কাজ করে অর্থ সংগ্রহের পাশাপাশি নিজেও অনলাইন জুয়া ও বেটিংয়ে অংশ নিতেন এবং অন্যদের এতে অংশ নিতে সহযোগিতা করতেন। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানার এক উপ-পরিদর্শক ফিরোজ মিয়া বাদী হয়ে হৃদয় আহমেদ রাজুসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় হৃদয় ছাড়া এজাহারনামীয় অপর ১৬ জন বর্তমানে পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমন বলেন, আসামিদের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৬, ১৭ ও ২৭ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। অনলাইন জুয়া ও বেটিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তি ও এজেন্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



বাপ্পি/সা.এ

Latest articles

যশোরে অচেতন অবস্থায় যুবক উদ্ধার

যশোর শহরের সম্মেলনী স্কুলের ডাস্টবিনের পাশে অচেতন অবস্থায় এক অজ্ঞাতনামা যুবককে উদ্ধার করে...

চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে তিন বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নে অস্ত্রের মুখে জিম্মি করে তিন বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি...

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে মোহাম্মদ...

নালিতাবাড়ীতে ভাতিজার আঘাতে চিকিৎসাধীন চাচার মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা আহসান (৩৩) এর লাঠির উপর্যুপরি...

More like this

যশোরে অচেতন অবস্থায় যুবক উদ্ধার

যশোর শহরের সম্মেলনী স্কুলের ডাস্টবিনের পাশে অচেতন অবস্থায় এক অজ্ঞাতনামা যুবককে উদ্ধার করে...

চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে তিন বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নে অস্ত্রের মুখে জিম্মি করে তিন বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি...

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে মোহাম্মদ...