Homeসর্বশেষনালিতাবাড়ীতে ভাতিজার আঘাতে চিকিৎসাধীন চাচার মৃত্যু

নালিতাবাড়ীতে ভাতিজার আঘাতে চিকিৎসাধীন চাচার মৃত্যু

Published on

spot_img

শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা আহসান (৩৩) এর লাঠির উপর্যুপরি আঘাতে গুরুতর আহত চাচা অটোরিকশা চালক রফিকুল ইসলাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তার মরদেহ গ্রামের বাড়ি পৌছে। নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের বনকুড়া নদীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের অটোরিকশা চালক রফিকুল ইসলামের সাথে তারই বড় ভাই বাচ্চু মিয়ার ছেলে আহসান এর জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি চাচা রফিকুলের ভোগদখলে থাকা ওই জমিতে কলা গাছের চারা রোপন করে ভাতিজা আহসান। পরে ওইসব চারা কেটে ফেললে গত ১ সেপ্টেম্বর আহসান ক্ষিপ্ত হয়ে চাচা রফিকুল ইসলামকে উপর্যুপরি লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় রফিকুলকে প্রথমে নালিতাবাড়ী ও পরে ময়মনসিংহের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১২ সেপ্টেম্বর) রফিকুল মারা যান। ময়নাতদন্ত শেষে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তার মরদেহ গ্রামের বাড়ি পৌছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি। আমরা যোগাযোগ রক্ষা করে চলেছি। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাপ্পি/সা.এ

Latest articles

আপত্তি-সমঝোতার পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জমজমাট নবীনবরণ ও কনসার্ট

কওমি ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও নানা আলোচনা-সমালোচনার পর সমঝোতার ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি...

চেয়ারম্যান হলেই এক সপ্তাহে মাদকমুক্ত হবে মাছপাড়া: আরিফুল ইসলাম টিপু

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হতে পারলে ৭ দিনের মধ্যে...

কাউকে উত্তরাধিকার সম্পদ থেকে বঞ্চিত করার ভয়াবহ পরিণতি

মিরাস বা উত্তরাধিকার সম্পদ বণ্টন ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। মহান আল্লাহ পবিত্র কোরআনে...

সরকারি জব্দ ড্রেজার মেশিন রাতের আঁধারে নিয়ে গেল অফিস সহায়ক

অবৈধ বালু উত্তোলন বা বালু সন্ত্রাস লামা উপজেলার জন্য নতুন বিষফোঁড়ায় রূপান্তরিত হয়েছে।...

More like this