Homeসর্বশেষবিশ্ববাজারে শুক্রবারও বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে শুক্রবারও বাড়ল স্বর্ণের দাম

Published on

spot_img

দুর্বল মার্কিন ডলার এবং দেশটির ট্রেজারি বিভাগের বন্ড পুনঃক্রয় কার্যক্রমের প্রভাবে শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। এ নিয়ে টানা তৃতীয় সপ্তাহে মূল্যবান ধাতুটির দাম বাড়ার পথে রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৩৭ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে। এর আগে বৃহস্পতিবারের লেনদেনে স্বর্ণের দাম জুনের শুরুর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্পট গোল্ডের দাম বেড়েছে ৩.৬ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯৩ দশমিক ৯০ ডলারে উঠেছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের দুর্বলতা সাধারণত ডলারে মূল্য নির্ধারিত পণ্যের চাহিদা বাড়াতে সহায়তা করে। পাশাপাশি মার্কিন ট্রেজারি বিভাগের বন্ড পুনঃক্রয় কার্যক্রমও বিনিয়োগকারীদের মধ্যে বাজার পরিস্থিতি নিয়ে নতুন প্রত্যাশা তৈরি করেছে। এসব কারণ স্বর্ণের দামে ইতিবাচক প্রভাব ফেলছে।

কুশল/সাএ

Latest articles

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

সারাদেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ...

আর্জেন্টিনা–মিসর ম্যাচের বিতর্ক: ফিফা শাস্তিমূলক ব্যবস্থা নিবে

বিশ্বকাপ শেষ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও আর্জেন্টিনা ও মিসরের শেষ ষোলোর ম্যাচের...

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চারজন, রদবদলের আভাস কয়েকটি মন্ত্রণালয়ে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। শুক্রবার (২১...

‘ব্যাচেলর পয়েন্টের’ নতুন চমক রাফসান-সুনেহরা, কি ঘটতে যাচ্ছে?

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আগের চ্যাপ্টারের গল্পের পর এবার নতুন মোড় নিয়ে হাজির হচ্ছে...

More like this