Homeসর্বশেষহাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

Published on

spot_img

সারাদেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৮ জনে। শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৪০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। আর ৮৭৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মারা যাওয়া ৯২৮ জনের মধ্যে ৯৯ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে।

এ সময়ে সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনে। একই সময়ে মোট ১৮ হাজার ২০৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

কুশল/সাএ

Latest articles

দখলদারদের দাপটে মৃত্যুর প্রহর গুনছে চকরিয়া-সুন্দরবন

জোয়ারের পানি যেখানে একদিন শ্বাসমূলের ফাঁক গলে বনের ভেতর ঢুকে প্রাণ সঞ্চার করত, সেখানে...

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময়

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে...

চাকরির বাজারের সাথে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

চাকরির বাজারের চাহিদার সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির...

বাউফলে জিপিএ-৫ পাওয়া ১২৯ শিক্ষার্থীকে শিবিরের সংবর্ধনা

মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার মূল শক্তি। তাদের সাফল্যকে উৎসাহিত করলে ভবিষ্যতে তারা...

More like this