Homeসর্বশেষমন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চারজন, রদবদলের আভাস কয়েকটি মন্ত্রণালয়ে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চারজন, রদবদলের আভাস কয়েকটি মন্ত্রণালয়ে

Published on

spot_img

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পরপরই নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া চারজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

নতুন সদস্যদের অন্তর্ভুক্তির পাশাপাশি মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলেরও সম্ভাবনা রয়েছে। মন্ত্রিপরিষদ-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে কাকে দেওয়া হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এদিকে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, দরবার হলের প্রস্তুতি শেষ হয়েছে এবং শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তাকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এরপর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে। 

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। 

রাষ্ট্রপতি পদে পরিবর্তনের পর এবার মন্ত্রিসভায় নতুন মুখের অন্তর্ভুক্তি এবং সম্ভাব্য দপ্তর পুনর্বণ্টনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে। নতুন সদস্যদের দায়িত্ব বণ্টন এবং কোন কোন মন্ত্রণালয়ে পরিবর্তন আসছে, তা নিয়ে এখন নজর রয়েছে সংশ্লিষ্টদের। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ও দায়িত্ব বণ্টনের জন্য আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের অপেক্ষা করতে হবে।



বাপ্পি/সা.এ

Latest articles

বাউফলে জিপিএ-৫ পাওয়া ১২৯ শিক্ষার্থীকে শিবিরের সংবর্ধনা

মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার মূল শক্তি। তাদের সাফল্যকে উৎসাহিত করলে ভবিষ্যতে তারা...

ধামরাই সরকারি কলেজে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের বিদায় সংবর্ধনা

ঢাকার ধামরাই সরকারি কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত...

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

সারাদেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ...

আর্জেন্টিনা–মিসর ম্যাচের বিতর্ক: ফিফা শাস্তিমূলক ব্যবস্থা নিবে

বিশ্বকাপ শেষ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও আর্জেন্টিনা ও মিসরের শেষ ষোলোর ম্যাচের...

More like this

বাউফলে জিপিএ-৫ পাওয়া ১২৯ শিক্ষার্থীকে শিবিরের সংবর্ধনা

মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার মূল শক্তি। তাদের সাফল্যকে উৎসাহিত করলে ভবিষ্যতে তারা...

ধামরাই সরকারি কলেজে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের বিদায় সংবর্ধনা

ঢাকার ধামরাই সরকারি কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত...

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

সারাদেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ...