Homeসর্বশেষ‘আমরা চিন্তাও করিনি, ইরান আমাদের ঘাঁটিগুলো ধ্বংস করে দেবে’

‘আমরা চিন্তাও করিনি, ইরান আমাদের ঘাঁটিগুলো ধ্বংস করে দেবে’

Published on

spot_img

যুক্তরাষ্ট্রের সাবেক জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মাইক মুলেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে দীর্ঘ সময় ধরে মার্কিন নৌবহর মোতায়েন রাখার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করে স্বীকার করেছেন যে, ইরান এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস করে দেবে-এমনটা যুক্তরাষ্ট্র কখনো চিন্তাও করেনি।

রাষ্ট্রিয় সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মাইক মুলেন রোববার রাতে এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, দীর্ঘ সময় ধরে বিমানবাহী রণতরী মোতায়েন করা একটি প্রচলিত বিষয়। তবে বিমানবাহী রণতরীগুলোর মোতায়েন যথেষ্ট দীর্ঘ সময়ের জন্য ছিল না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের জবাবে মুলেন বলেন, এত দীর্ঘ সময় ধরে এ ধরনের মোতায়েন জাহাজের কর্মীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

ইরানের সামরিক সক্ষমতা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা অভিযান প্রসঙ্গে তিনি বলেন, “আমার মনে হয়, আমরা স্পষ্টতই আশা করিনি এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো- যেখানে আগে আমাদের সেনারা অবস্থান করত- তা ধ্বংস হয়ে যাবে এবং নিশ্চিহ্ন হয়ে যাবে।”

এদিকে পশ্চিম এশিয়ায় ইরানের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করার জন্য দীর্ঘমেয়াদি মিশনে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’-এর সরবরাহ ব্যবস্থার সংকটজনক পরিস্থিতি নিয়ে খবর প্রকাশিত হওয়ার পর এবং এর কর্মীদের আত্মহত্যা সংক্রান্ত চাঞ্চল্যকর প্রতিবেদন সামনে আসার পর, মার্কিন প্রতিনিধি পরিষদের একদল সদস্য এ বিষয়ে ব্যাখ্যা দাবি করেছেন।

‘আব্রাহাম লিংকন’ বিমানবাহী রণতরীতে প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সদস্য রয়েছে। এর মিশন ২১ নভেম্বর শুরু হয় এবং পশ্চিম এশিয়ায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবৈধ ও আগ্রাসী যুদ্ধকে সমর্থন করার জন্য এর মেয়াদ বাড়ানো হয়েছে।



সাজু/নিএ

Latest articles

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার

রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৯...

মারা গেলে আপনার ফেসবুক আইডির কী হয়?

মানুষ মারা গেলে তার স্মৃতি থেকে যায় পরিবার, বন্ধু ও স্বজনদের মনে। কিন্তু...

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে জাল দলিল: দলিল লেখকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের হালুয়াঘাটে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া দলিল সৃজন ও জমি সংক্রান্ত অনিয়মের...

ঢাবির হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্তার অভিযোগ, তদন্ত কমিটি

ফেসবুকে হলের খাবার নিয়ে সমালোচনামূলক স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল...

More like this

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার

রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৯...

মারা গেলে আপনার ফেসবুক আইডির কী হয়?

মানুষ মারা গেলে তার স্মৃতি থেকে যায় পরিবার, বন্ধু ও স্বজনদের মনে। কিন্তু...

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে জাল দলিল: দলিল লেখকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের হালুয়াঘাটে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া দলিল সৃজন ও জমি সংক্রান্ত অনিয়মের...